Lifestyle

শরীরচর্চাকে কাজে লাগিয়ে বাড়ির দরকারি কাজও সারা যায়, দেখিয়ে দিল আজব যন্ত্র

শরীরচর্চা বা ব্যায়াম যেকোনও মানুষের জীবন সুন্দর করে তুলতে পারে। এজন্য একটি সময়ও দিনে বার করে নিতে হয়। কিন্তু এবার শরীরচর্চাও হবে বাড়ির কাজও হবে, একইসঙ্গে।

বাড়ির জন্য আটাও মাখা হবে, রুটিও খাওয়া যাবে আবার একইসঙ্গে ব্যায়াম করে ওজনও কমবে। এমন অদ্ভুত কথা মনে হয় কেউই কোনওদিন শোনেননি। এমন অলীক কল্পনার বিষয়ে জানলে যেকেউ সেটাকে মজা হিসাবেই নেবেন। কিন্তু এই মজাই যদি বাস্তবে সত্যি হয়?

সম্প্রতি একটি প্রদর্শনীতে এক অভিনব সাইকেলের দেখা পাওয়া গেছে। এটি আসলে এক বিশেষ ধরনের গম ভাঙানোর মেশিন। এই অভিনব মেশিনের কারণেই আটা মাখা ও শরীরচর্চার সহাবস্থানের মত কাল্পনিক বিষয় সত্যি হতে চলেছে।

ভারতেরই একটি সংস্থা এই মেশিনটি তৈরি করেছে। প্রদর্শনীতে মেশিনটি দেখে সকলেই অবাক হয়ে গেছেন। কারণ এটা সাধারণ ট্রেডমিলও নয় আবার কোনও সাইকেলও নয়। এটি এমন একধরনের মেশিন যেখানে ব্যায়াম করার সাথেই গমও ভাঙানো যায়।

প্রদর্শনীতে এক ব্যক্তি অতিথিদের এই মেশিনটির কার্যকারিতা বোঝাচ্ছিলেন। তিনি সাইকেলরূপী ওই মেশিনে বসে প্যাডেল করছিলেন। প্যাডেল ঘোরার সঙ্গে সঙ্গেই সেটির নিচের অংশে যুক্ত গম ভাঙানোর অংশটিও একসাথেই ঘুরছিল। সেইসময় সেখানে গম বা অন্য সবজি দিলেই তা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল।

মেশিনটির নির্মাতাদের দাবি এর ব্যবহারে নানা উপকার পাওয়া সম্ভব। শরীরের ক্যালোরি সহজে বার্ন হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, গাঁটে ব্যথার উপশম, রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলা থেকে ওজন কমানো অবধি নানারকম উপকার হবে।

এই মেশিনকে কাজে লাগিয়ে সকালের ব্যায়াম থেকে রাতের রুটি অবধি সব কাজ একসাথেই হয়ে যাবে। প্রদর্শনীতে আগত দর্শকরা খুব আগ্রহের সাথে এই মেশিনটি পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্যরক্ষা এবং রান্নাঘরের কাজ একত্রে হওয়ায় মহিলারাও মেশিনটিতে বিশেষ আগ্রহ দেখান। এখন দেশে সুস্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়ছে। সেসময় এরকম একটি মেশিনের সামনে আসা গ্রামীণ এবং শহুরে জীবনধারায় বদল আনতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026