Lifestyle

কালো জলই এখন অনেকের কাছে ভাল জল, ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা

একে কি অবাক জলপান বলা যায়। অনেকে বলতেই পারেন ঠিক। এটা এক অবাক জলপান। কারণ এ পানীয় জলের রং কালো।

পানীয় জল কেমন হয় তা সকলের জানা। বরং জলে সামান্য কোনও অন্য রং দেখা গেলে অনেকের মনে সন্দেহ হয় যে জলটা আদৌ পানযোগ্য কিনা। মনে হয় জলে কোনও কিছু মিশেছে। কারণ পানীয় জল তো একদম স্বচ্ছ হবে। তবেই তো তা একদম নিশ্চিন্তে পান করা যায়।

কিন্তু সে ধারনা একদম বদলে এখন বিশ্বজুড়েই কালো জলের জনপ্রিয়তা বাড়ছে। পানীয় জলের রং কালো! একটু অবাক করা মনে হতেই পারে। অনেকের মনে হতে পারে এটা কোনও নরম পানীয় বা সরবত হতে পারে। কিন্তু এসব কিছুই নয়।

কালো জল হল একরকম জনপ্রিয় পানীয় জল। যা পৃথিবীজুড়ে অনেক স্বনামধন্যরা নিজেদের দৈনিক পানীয় হিসাবে গ্রহণ করতে শুরু করেছেন। কারণ মনে করা হচ্ছে এই কালো জল শরীরের পক্ষে উপকারি।

স্বাস্থ্যকর পানীয় হিসাবে অনেকে কালো জলকে বেছে নিচ্ছেন দৈনিক জলপানে। যদিও এ নিয়ে এখনও কিছু গবেষণার প্রয়োজন আছে বলেই মনে করেন একাংশের বিজ্ঞানী।

জলটি কালো হয়। দেখতে নোংরা জলের মত হয়। কারণ এই জলে থাকে ক্ষারীয় মিশ্রণ। থাকে ফালভিক অ্যাসিড। অনেকেই এই ধারনা থেকে এটা পান করেন যে এই জল পান করলে ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়া যায়।

এটি শরীরে ভাল ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। হজম শক্তি বাড়ায়। যাঁরা শরীরচর্চা করেন তাঁরাও অনেকেই এখন এই কালো জল বেছে নিচ্ছেন। ক্রমে কালো জলের জনপ্রিয়তা বাড়ছে বিশ্বজুড়ে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026