Lifestyle

বিশ্বের সেরা ২৫টি ডিমের পদে জায়গা করে নিল ভারতের নিজস্ব অমলেট

ডিম নানাভাবে খাওয়া হয়। ভারতেও ডিমের বহু রকমের পদ রয়েছে। বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ জায়গা পেল বিশ্বের সেরা ২৫টি ডিমের পদে।

পৃথিবী জুড়েই ডিম খাওয়ার চল রয়েছে। দেশ ভেদে বদলে যায় ডিমের পদ। ডিমকে নানাভাবে রান্না করার চল রয়েছে বিশ্বের নানা প্রান্তে। ভারতেও তাই। ভারতের নানা প্রান্তে নানাভাবে ডিম রান্নার চল রয়েছে।

তারই একটি পদ জায়গা পেল বিশ্বের সেরা ২৫টি ডিমের পদে। ভারতের যে পদটি বিশ্বসেরার দলে জায়গা করে নিল তা আবার বাঙালির বড় প্রিয় পদ।

টেস্টঅ্যাটলাস নামে একটি সংস্থা এই তালিকা প্রকাশ করেছে। পৃথিবী জুড়ে সেরা ১০০টি ডিমের পদ জায়গা পেয়েছে এই তালিকায়। তালিকায় প্রথম স্থান দখল করেছে জাপানের একটি ডিমের পদ।

আজিতসুকে টামাগো নামে জাপানের প্রাচীন এই ডিমের পদ তৈরি হয় সিদ্ধ ডিম দিয়ে। যা ডোবানো থাকে সিরিন এবং সয়া সসে। এই ডিম রান্নায় কুসুমটি অন্যরকম দেখতে হয়ে যায়। জাপানে অতি প্রিয় খাবারের তালিকায় পড়ে এটি।

এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের একটি ডিমের পদ। তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করেছে গ্রিসের ডিমের রান্না। পঞ্চমে রয়েছে তুরস্কের ডিমের মুখরোচক পদ।

এই তালিকায় ভারতের একটিমাত্র ডিমের পদ জায়গা পেয়েছে। ভারতের ডিমের পদটি রয়েছে ২২ নম্বরে। ১০০টি ডিমের পদে ভারতের একমাত্র ডিমের পদ হিসাবে ২২ নম্বরে জায়গা পেয়েছে মশলা অমলেট।

পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সঙ্গে ডিম ফেটিয়ে তা ভেজে নেওয়া হয়। যা ভারতের নানা প্রান্তে খাওয়া হয়ে থাকে। বাঙালির অত্যন্ত প্রিয় এই অমলেট।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026