ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
করোনা আছড়ে পড়ার পর একটা ভীতি পেয়ে বসে মানুষের জীবনে। স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনের ছন্দ। লকডাউন মানুষকে ঘরে বন্দি করে দেয়। যা মানুষের মনের স্বাস্থ্যের ওপরও ভীষণ প্রভাব ফেলে।
এখন মনে হতেই পারে যেখানে ২টি মানুষ কর্মজীবনের ব্যস্ততায় একে অপরকে সেভাবে সময়ই দিতে পারতেন না, স্বামী-স্ত্রী লকডাউনের জেরে একে অপরের সঙ্গে দিনের পর দিন সকাল থেকে রাত সময় কাটানোর সুযোগ পেয়েছেন। তাতে তো তাঁদের প্রেমের গভীরতা বৃদ্ধি পাওয়ার কথা।
কিন্তু একটি রিপোর্ট বলছে হয়েছে ঠিক উল্টোটা। সে স্বামী-স্ত্রী হোন বা প্রেমিক-প্রেমিকা, করোনা তাঁদের ভালবাসা কমিয়ে দিয়েছে। প্রেমে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে করোনা।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ ফর ওমেন একটি গবেষণা চালায়। এজন্য ১০০ জন সম্পর্কে থাকা মহিলা ও পুরুষকে বেছে নেওয়া হয়। এর মধ্যে ৬৫ জোড়া ছিলেন প্রেম করছেন এমন, আর ৩৫ জোড়া ছিলেন সম্পর্কে দম্পতি।
২টি করোনা ঢেউতেই তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়। দেখা গেছে করোনার আগে তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল, তা করোনার পর একেবারেই আর নেই। বরং তার মাঝে তৈরি হয়েছে একটি দেওয়াল।
দাম্পত্যের ক্ষেত্রে শারীরিক দূরত্বও তৈরি হয়েছে। সেখানেও তৈরি হয় করোনার ভয়। ভালবাসা, প্রেম, একের অপরের প্রতি আগ্রহ সবই কমেছে করোনায়। এমনটাই পেয়েছেন পর্যবেক্ষকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…