Lifestyle

মিষ্টি নয়, বহু বছর ধরে চকোলেটের স্বাদ ছিল ঝাল, কারণটা বেশ মজাদার

চকোলেট পৃথিবীর মানুষের অন্যতম পছন্দের এক খাবার। চকোলেট যখন আবিষ্কার হয় তখন অবশ্য তার স্বাদ এমন ছিলনা। তার স্বাদ হত তেতো এবং ঝাল।

মায়া সভ্যতার হাত ধরেই চকোলেট খাওয়ার সূত্রপাত। খ্রিস্টের জন্মের আনুমানিক ৫০০ বছর আগে মায়া সভ্যতার সঙ্গে যুক্ত মানুষজন চকোলেট পান শুরু করেন। কারণ সেই সময় চকোলেট বার হতনা।

চকোলেট ছিল একধরনের ঘন পানীয়। যা তৈরি হত কোকোয়া, জল, ভুট্টার আদা এবং লঙ্কা বা মরিচের গুঁড়ো মিশিয়ে। এগুলো গুলে একটি ঘন পানীয় তৈরি করা হত। তারপর তা ঠান্ডা ঠান্ডা পান করা হত। যা খেতে হত একাধারে একটু তেতো এবং ঝাল।

এভাবেই চকোলেট খাওয়া চলছিল দিনের পর দিন ধরে। বহু শত বছর ধরেই এভাবে চকোলেট পান চলে। ১৫০০ খ্রিস্টাব্দের আশপাশে প্রথম কোকোয়া বিন নিয়ে আসা হয় ইউরোপে।

ইউরোপে আসার পরও তার স্বাদ বদলায়নি। কারণ চকোলেট ওভাবে খাওয়ার রীতিই জেনে তা ইউরোপে নিয়ে আসা হয়েছিল। স্পেনে আসার পর তা দ্রুত জনপ্রিয়তা পায়। সেখানে চকোলেটের এই আদি স্বাদ নিয়ে গবেষণা শুরু হয়। বদলে ফেলা হয় স্বাদ।

স্পেনের উচ্চশ্রেণির মানুষের জন্য চকোলেট হয়ে গেল ঝাল নয় বরং মিষ্টি। যা এতদিন ঠান্ডা এবং ঝাল খাওয়া হত, তা তখন গরম এবং মিষ্টি স্বাদে খাওয়া শুরু হল।

তবে চকোলেট তখনও এক পানীয় হিসাবেই পরিচিত হত। কোনও বার নয়। তাই এখন যে চকোলেট সকলে খান তা মিষ্টি হলেও একটা বড় সময় কিন্তু চকোলেটে লঙ্কা বা মরিচ মিশিয়েই খাওয়া হত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026