Lifestyle

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সুপারফুড ও রোদে ভরসা রাখছেন বিশেষজ্ঞেরা

আধুনিক জীবনে জীবনযাপন ক্রমে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। তা বাড়ানো জরুরি। এজন্য বিশেষজ্ঞেরা আপাতত সুপারফুড ও রোদের ওপর ভরসা রাখতে চাইছেন।

বর্তমানে জীবন ধারণের যে প্রবণতা এবং সাধারণভাবে দৈনন্দিন জীবনে যে সব খাবারে মানুষ জোর দিচ্ছেন, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। ফলে মানুষ কার্যত শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন।

রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শরীরে নানা রোগের বাসা বাঁধার সুযোগ বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞেরা তাই পরামর্শ দিচ্ছেন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে।

এ ব্যবস্থা করতে গেলে তাঁরা শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেল প্রবেশ করানোয় জোর দিচ্ছেন। এজন্য খাবার পাতে সুপারফুডে ভরসা রাখছেন তাঁরা।

সুপারফুড বলতে কোনও নামীদামী বিরল খাবার নয়, বরং সাধারণ আনাজপাতি, ডিম, মাছ এসবই রয়েছে তালিকায়। তালিকা অনুযায়ী ডিম, মাছের পাশাপাশি ব্রকোলি, পালংশাক, গাজর, শসা, আঙুর, স্ট্রবেরি, কিউয়ি ফল, কমলালেবু, তরমুজ সহ এমন ফল ও সবজি রয়েছে।

ভিটামিন ডি-এর জন্য বিশেষজ্ঞেরা খাবারের পাশাপাশি রোদের ওপর জোর দিচ্ছেন। তাঁদের পরামর্শ কেউ যদি প্রতি সপ্তাহে ৩ দিনও সূর্যের আলোয় থাকতে পারেন তাহলেই শরীর ভিটামিন ডি তৈরি করে নেবে তা থেকে। কতক্ষণ থাকতে হবে?

বিশেষজ্ঞদের পরামর্শ সপ্তাহে ৩ দিন ১৫ মিনিট করে শরীরে রোদ লাগালেই হবে। তাতেই কাজ হবে। সেই সঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ সবকিছুর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শরীরে যেন জল কমে না যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026