Lifestyle

প্যাকেট করা ফলের রস খান, জানেন কি খাচ্ছেন

প্যাকেজড ফ্রুট জুস অনেকেই পান করেন। টেট্রাপ্যাক করা সেসব জুস কি সত্যিই স্বাস্থ্যের পক্ষে উপকারি? স্বাস্থ্যকর লেখা থাকলেও কি খাওয়া উচিত? বিশেষজ্ঞেরা কি বলছেন।

ফলের রস অনেকেই পান করে থাকেন। এটা একটা চিরন্তন বিশ্বাস যে ফলের রস স্বাস্থ্যকর। এখন অনেক সংস্থার ফলের রসের প্যাক বাজারে পাওয়া যায়। আবার ফলের রসের দোকানও গজিয়েছে অনেক জায়গায়।

‘সকলের জন্য স্বাস্থ্যকর খাদ্য’ শিরোনামে এবার সপ্তাহব্যাপী ‘ন্যাশনাল নিউট্রিশন উইক’-এর মাঝেই ফ্রুট জুস খাওয়া কতটা স্বাস্থ্যকর তা নিয়ে মুখ খুললেন চিকিৎসকেরা। প্যাকেজড ফ্রুট জুস বা প্যাকেট করা ফলের রস মোটেও ভাল নয় বলেই দাবি করেছেন চিকিৎসকেরা।

এমনকি অনেক প্যাকেটের গায়ে স্বাস্থ্যকর লেখা থাকলেও নয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রক্রিয়াজাত এই ফলের রসে ফাইবার, ভিটামিন ও মিনারেলের অভাব থাকে।

শর্করার মাত্রা এতটাই বেশি থাকে যে তা মধুমেহ এবং স্থূলতার সমস্যা ডেকে আনে। যাকে সাধারণ মানুষ সুগার হওয়া বা মোটা হতে থাকা বলে থাকেন।

ফোর্টিস হাসপাতালের চিকিৎসক শ্বেতা গুপ্তা সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, প্যাকেজড বলেই নয়, সাধারণভাবে ফলের রস তৈরি করে খাওয়াও উচিত নয়। তাতেও পুষ্টিগুণের অভাব হয়।

ফল খেতে হলে তাঁর মতে ফলটিই খাওয়া উচিত। ফলের রস করে নয়। দিল্লির সিকে বিড়লা হাসপাতালের চিকিৎসক সুখবিন্দর সিং সাগ্গুর দাবি, ফ্রুট জুস ফলে থাকা প্রয়োজনীয় পাচন রসও নষ্ট করে দেয়।

যা সেই ফলের রসের সার্বিক গুণমানকে অনেকটাই নিচে নামিয়ে দেয়। চিকিৎসকেরা কিন্তু সরাসরি ফল খাওয়াই উচিত বলে জানাচ্ছেন। কোনও ফলের রস নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026