Lifestyle

বিমানবন্দরে বসে নিজের সুটকেস খুবলে খাচ্ছেন এক মহিলা, হাঁ হয়ে গেলেন অনেকে

সাজানো বিমানবন্দর। সেখানে অনেকেই সুটকেস নিয়ে অপেক্ষায়। তার মধ্যে একজন তাঁর সুটকেস খুবলে খেয়ে চলেছেন। দেখে অনেকেই হাঁ হয়ে গেলেন।

এমন কাণ্ড কেউ কখনও দেখেছেন কি? বিমানবন্দরে অপেক্ষা করার সময় সামনে সুটকেস রেখে অনেকেই সঙ্গে আনা বা দোকান থেকে কেনা খাবার খেয়ে থাকেন। কিন্তু নিজের সুটকেসটাই খুবলে খেতে থাকেন এমন কাউকে দেখলে তো সকলে চমকে উঠবেনই।

সেটাই হয়েছে। সকলে চমকে উঠেছেন কাণ্ড দেখে। কেউ কেউ তো হেসেই চলেছেন মহিলার কাণ্ড দেখে। কিন্তু সুটকেস কি খাওয়ার জিনিস? ওটা কি খাওয়া যায়? কিন্তু খাচ্ছেন তো! সকলে দেখতেই পাচ্ছেন।

কখনও সিটে বসে খাচ্ছেন। কখনও ট্রলিতে টেনে নিয়ে যাওয়ার সময় খাচ্ছেন। কখনও বিমানবন্দরের মেঝেতে উবু হয়ে বসে খাচ্ছেন। সকলেই দেখছেন ক্রমশ সুটকেসটা তিনি খেয়ে ফেলছেন।

সাদা চাকা লাগানো সুটকেসটা দেখে অনেকের তো গা ঘিনঘিনও করতে পারে। চারিদিক খোবলানো। এই ছবি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যে ছবির তলায় পর্তুগিজ ভাষায় ওই মহিলা বক্তব্যও রেখেছেন। যার তর্জমা করলে দাঁড়ায় এমন ১ দিন যেদিন তিনি কেক ব্যাগ খাচ্ছেন এবং অন্যদের প্রতিক্রিয়া দেখছেন।

আসলে ওটা সুটকেস ছিলনা। ছিল কেক। তবে দেখে সুটকেস ছাড়া আর কিছু ভাবার উপায় নেই। বিমানবন্দরে সকলকে কার্যত ঘোল খাইয়ে দিয়ে পরে ওই সুটকেস কেক অনেককে খাওয়ানও ওই মহিলা। তবে ঠিক কোন বিমানবন্দরে ওই পর্তুগিজ মহিলা সুটকেস খাওয়ার চমক দিয়েছেন তা পরিস্কার নয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026