Lifestyle

অনেকে না জেনেই খেয়ে থাকি ফ্লেক্সিটেরিয়ান খাবার, জানেন সেটা কি

অনেকে আমিষ খাবার পছন্দ করেন। অনেকে নিরামিষাশী। অনেকে ভেগান। অনেকে কিটো ডায়েট করেন। কিন্তু আমরা অনেকে না জেনেই ফ্লেক্সিটেরিয়ান খাবার খাই। জানেন সেটা কি?

খাবারের এখন নানা প্রকারভেদ। নানা ভাবে নানা ধরনের খাবার সারাদিনে খেয়ে থাকেন মানুষ। আগেকার দিনে মানুষ ২ ধরনের খাদ্যাভ্যাসের কথাই জানতেন। এক আমিষ আর অন্যটি নিরামিষ। এছাড়াও যে অন্য খাদ্যাভ্যাস হতে পারে তা জানা ছিলনা। সময়ের সঙ্গে সঙ্গে প্রাত্যহিক খাবার, তার সুফল ও কুফল নিয়ে আলোচনা গবেষণা শুরু হয়।

তারপর একে একে নানা ধরনের খাদ্যাভ্যাস প্রচারের আলোয় আসে। ভেজিটেরিয়ান ও নন-ভেজিটেরিয়ান ছাড়াও আসে কিটো ডায়েট, মেডিটেরানিয়ান ডায়েট, ভেগান ডায়েট এবং এমন অনেক ধরন।

প্রতিটি খাদ্যাভ্যাস একে অপরের থেকে আলাদা। কিন্তু যাঁরা এমন কোনও বিশেষ খাদ্যাভ্যাসে অভ্যস্ত না হয়ে সাধারণভাবে খাওয়াদাওয়া করে থাকেন তাঁরাও কিছু ক্ষেত্রে একটি বিশেষ ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত। যাকে বলা হয় ফ্লেক্সিটেরিয়ান ডায়েট।

ফ্লেক্সিটেরিয়ান ডায়েট হল এমন এক খাদ্যাভ্যাস যেখানে মূলত গাছ থেকে পাওয়া খাদ্যে বিশেষ জোর দেওয়া হয়। অর্থাৎ নিরামিষ খাবার। যেমন শাক, সবজি, ফলমূল ইত্যাদি।

তার সঙ্গে পরিমিত পরিমাণ আমিষ খাবারও থাকবে এই খাদ্যাভ্যাসে। এমনটাই কিন্তু অনেক সাধারণ পরিবারে হয়ে থাকে। যা তাঁরা কোনও খাদ্যাভ্যাসের নামধাম না জেনে ছোটবেলা থেকে অভ্যাসবশতই খেয়ে থাকেন।

এটা কিন্তু শরীরের পক্ষে ভাল বলে জানাচ্ছেন অনেক বিশেষজ্ঞ। কারণ এতে হৃদযন্ত্র, রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, শরীরের ওজন ভাল থাকে বলে দাবি করেছেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026