Lifestyle

বিশেষ দেওয়াল ভেঙে ধাঁধার উত্তর দিতে হয় বরকে, তবেই হয় বিয়ে

বিয়েতে নানাধরনের আচার অনুষ্ঠান থাকে। এদেশেই এমন এক জায়গা রয়েছে যেখানে বরকে ধাঁধা জিজ্ঞেস করেন কনের বাড়ির লোকজন। একটা বিশেষ দেওয়ালও ভাঙতে হয় বরকে।

বিয়ে করতে এসে বরের জুতো চুরি বা শ্যালক, শ্যালিকাদের টাকা চাওয়া ভারতের নানা প্রান্তেই বেশ প্রচলিত মজা। যা বিয়ের সময় বরের সঙ্গে হয়ে থাকে। আর এজন্য প্রস্তুত হয়েই যান বর। জানেন বেশ কিছু টাকা তাঁর খসবে। কিন্তু এমনও নানা মজার প্রথা বিয়ের সঙ্গে জড়িয়ে আছে যা মানুষকে অবাক করে।

যেমন ভারতের এক অংশে বিয়েতে বরকে বেশ কঠিন পরীক্ষা দিয়ে তবে বিয়েতে বসার সুযোগ করে নিতে হয়। কনের বাড়িতে পৌঁছনোর পর বিয়েতে বসার আগে বরকে কনের বাড়ি থেকে আসা ধাঁধার সম্মুখীন হতে হয়।

তাঁকে ধাঁধা জিজ্ঞেস করতে থাকেন কনের ভাই, বোনেরা। তার উত্তর বরকে দিতে হয়। এখানেই শেষ নয়, এবার রয়েছে দেওয়াল।

এ দেওয়াল অবশ্য ইট, সিমেন্টের দেওয়াল নয়। নিছকই মানব প্রাচীর। মানে এখানেও বিয়েতে উপস্থিত তরুণ তরুণীদের দল একযোগে একটি দেওয়াল তৈরি করেন। যা ভেঙে বরকে বিয়ে করতে প্রবেশ করতে হয়।

অবশ্যই পুরোটা মজার অঙ্গ। বিয়েকে আরও রঙিন, আরও মজাদার, আরও আনন্দের করে রাখতেই এই ধাঁধা বা মানব প্রাচীরের আয়োজন। তবে এর সামনে কিন্তু প্রত্যেক বরকেই পড়তে হয় অসমের এক অংশে।

এটা অসমে বহু প্রাচীন সময় থেকেই প্রচলিত। তবে শুধু ধাঁধা বা মানব প্রাচীরের মূল লক্ষ্য হল এটা যাচাই করা যে বর তাঁর হবু স্ত্রীকে কতটা ভালবাসেন তার পরীক্ষা নেওয়া।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026