কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বেগুনি গাজর, প্রতীকী ছবি
গাজর সারা বিশ্বের মানুষেরই অন্যতম পছন্দের আনাজ। গাজরের গুণও অনেক। ভিটামিন এ এবং সি ভরপুর থাকে গাজরে। এছাড়া থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। এছাড়া ফাইবার, কার্বোহাইড্রেট সহ নানা খাদ্যগুণ ভরা থাকে গাজরে। গাজর চোখের জন্য দারুণ উপকারি।
এছাড়া শরীরে উচ্চ রক্তচাপ, উচ্চ শর্করা নিয়ন্ত্রণে রাখতেও গাজর উপকারি। ভাল রাখে হৃদযন্ত্র। মস্তিষ্কের পুষ্টিতেও গাজর উপকারি। এই নানা গুণসম্পন্ন গাজরের চাষ যখন প্রথম শুরু করে মানুষ, তখন কিন্তু গাজরের রং এখনকার চেনা গাজরের রংয়ের ছিলনা।
এখন শীতকালে লাল গাজর এবং সারাবছর কমলা রংয়ের গাজর পাওয়া যায়। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয় এই কমলা গাজরই। যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
কিন্তু যখন গাজর উৎপাদন করা মানুষ শিখল তখন কিন্তু গাজরের রং লাল বা কমলা ছিলনা। ছিলনা তার হলদেটে ভাব। বরং তখন গাজর হল গাঢ় বেগুনি রংয়ের।
এই গাঢ় বেগুনি গাজরই খেতে থাকে মানুষ। কারণ তা স্বাস্থ্যকর ছিল। কিন্তু সেই গাঢ় বেগুনি রংয়ের গাজর খেতে মোটেও সুস্বাদু ছিলনা। বরং একটু তিতকুটে খেতে হত।
অন্য কোনও গাজর উৎপাদন জানা না থাকায় তখন সেই গাজরই ব্যাপক আকারে ব্যবহার হত। পরবর্তীকালে গাজর নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন কৃষকরা। যার ফল হল এখনকার কমলা বা লাল গাজর।
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…