Lifestyle

খুব রোগা, ওজন বাড়ানোর সহজ উপায় জানালেন বিশেষজ্ঞেরা

বিশ্বজুড়ে অধিক চর্চিত মোটা থেকে কীভাবে রোগা হওয়া যায়। কিন্তু রোগা থেকে মোটা হওয়ার চাহিদাও রয়েছে বিভিন্ন প্রান্তে। ওজন বাড়ানোর সহজ উপায় জানালেন বিশেষজ্ঞেরা।

মোটা থেকে রোগা হওয়ার হাজার পরামর্শ এখন সহজেই পাওয়া যায়। কারণ মোটা থেকে রোগা হওয়ার চাহিদা এখন বিশ্বজুড়েই তুঙ্গে। মোটা হওয়ার সমস্যায় বহু মানুষ জর্জরিত।

কিন্তু এর মধ্যেই এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা অনেক চেষ্টা করেও রোগা চেহারা বদলাতে পারছেন না। পরিবার থেকে বন্ধুবান্ধব, কারও পরামর্শেই বাড়ছে না ওজন।

বিশেষজ্ঞদের মতে, ওজন বাড়াতে যথেচ্ছ ফ্যাট জাতীয় খাবার খেলেই হবেনা। তাতে হিতে বিপরীত হতে পারে। বরং মেনে চলতে হবে সঠিক খাদ্যাভ্যাস।

বিশেষজ্ঞদের মতে, সকালে ২ চামচ ঘিয়ের সঙ্গে হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন কম ওজনের সমস্যায় ভোগা মানুষজন।

প্রাতরাশে চলতে পারে দুধ-বাদাম, ওটস, নাট, প্রোটিন সাপ্লিমেন্ট, মধু অথবা ৪টে ডিম, ২টি কলা, ৩টি আলুর পরটা, আনাজের তরকারি, আচার।

সেইসঙ্গে খেতে হবে দুধ। দুপুরের খাবারের আগে ৪-৫ রকম ফল, ১ গ্লাস বাটার মিল্ক খেতে হবে। দুপুরের খাবারে থাকবে ২ রকম সবজি, ডাল এবং আলু ভরা চাপাটি।

বিকেলে খাওয়া যেতে পারে গ্রিল করা পনির অথবা চিকেন অথবা সিদ্ধ ডিম, সঙ্গে নানা আনাজ সামান্য তেলে নেড়ে নিয়ে, সঙ্গে প্রোটিনশেক। রাতের খাবারে থাকতে পারে ৩টি ওটস উত্তপম, সম্বর ডাল।

এখানেই শেষ নয়। রাতের খাবার খাওয়ার ১ ঘণ্টা পর শুতে যাওয়ার কিছুক্ষণ আগে খাওয়া যাবে ১টি কলা, ২টি ডিম ও ক্রিম দুধ দিয়ে তৈরি ব্যানানাশেক।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৩ বার পেট ভরে খাওয়া এবং ২-৩ বার স্ন্যাকস খাওয়ার তালিকা হলে তাতে ওজন বাড়বে। স্ন্যাকস-এ খাওয়া যেতে পারে রাজমা রোল, পনির রোল, সয়া রোল, চিজ, দই, ফল, বাদামের মাখন দিয়ে সেঁকা পাউরুটি, ডিম সিদ্ধ। বিশেষজ্ঞদের পরামর্শ বার বার খাওয়ার অভ্যাস করতে হবে। তাহলেই বাড়বে ওজন। তাও সঠিক উপায়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026