Lifestyle

অনেক আশা নিয়ে ব্যাঙদের ঘটা করে বিয়ে দেন এ গ্রামের মানুষ

এ গ্রামের কেউ যদি কোনও ব্যাঙ ধরতে পারেন, তাহলে তার বিয়েও দিয়ে দেন। একরাশ আশা নিয়ে ব্যাঙ ধরার পর তাকে অবিবাহিত রাখেন না এঁরা।

ভারতে গ্রামের অভাব নেই। কিন্তু সেই অগুন্তি গ্রামের মধ্যে কয়েকটি হাতেগোনা গ্রাম শুধু দেশের নয়, বিদেশেরও নজর কাড়ে। তেমনই একটি গ্রাম বিখ্যাত তার ব্যাঙের বিয়ের জন্য। এ গ্রামের প্রাচীন রীতি হল গ্রামের কোনও বাসিন্দা যদি কোনও ব্যাঙ ধরতে পারেন, তাহলে তার বিয়ে দিয়ে দেন।

ব্যাঙ ধরে তাকে অবিবাহিত রাখেন না এঁরা। যাহোক তা হোক করে বিয়ে নয়, একেবারে সনাতনি রীতি মেনে বিয়ে হয় ব্যাঙের। কলা পাতার ওপর বসিয়ে গাঁটছড়া বেঁধে বিয়ে হয়। আর সেই বিয়ে দেখতে গ্রামের সব বয়সের নারী পুরুষ হাজির হন। ব্যাঙের বিয়ে এ গ্রামের এক অন্যতম উৎসব।

অসমের রংদই গ্রামের এই ব্যাঙের বিয়ে যথেষ্ট পরিচিত। তবে নিছক মজা করতে গ্রামের মানুষ ব্যাঙের এমন ঘটা করে বিয়ে দেন তেমনটা কিন্তু নয়। বরং একরাশ আশা নিয়ে ব্যাঙের বিয়ে দেন তাঁরা।

ভাল ফসলের জন্য সঠিক পরিমাণে বৃষ্টি জরুরি। যাতে রংদই গ্রামের জমি ভাল বৃষ্টি পায় সেই আশায় বরুণ দেবতাকে তুষ্ট করতেই তাঁরা এই ব্যাঙের বিয়ের আয়োজন করেন।

ব্যাঙের বিয়ে, প্রতীকী ছবি

গ্রামবাসীদের প্রাচীন বিশ্বাস ব্যাঙের এভাবে বিয়ে দিলে এ গ্রামে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ভিজবে মাটি। হবে ভাল ফসল। একটা নয়, এমন একাধিক ব্যাঙকে পাকড়াও করতে পারলেই বিয়ে দিতে থাকেন এখানকার মানুষজন। এটাই এ গ্রামের বৈশিষ্ট্য।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026