Lifestyle

পার্লার নয়, বাড়িতেই গোলাপ জলে বাড়ান ত্বকের জেল্লা

সৌন্দর্য চর্চায় গোলাপ জলের ব্যবহার আজকের নয়। এই গোলাপ জলকে বাড়িতেই খুব সহজে ব্যবহার করে ত্বকের জেল্লা একেবারে পার্লারের সমতুল করে ফেলা যায়।

সৌন্দর্য চর্চায় গোলাপ জল অত্যন্ত কার্যকরী একটি উপাদান। গোলাপের পাপড়ির নির্যাস থেকে তৈরি গোলাপ জলকে ব্যাবহার করে যে কেউ বাড়িতেই অতিসহজে নিজের ত্বকের পরিচর্যার ব্যবস্থা করে ফেলতে পারেন। এজন্য না লাগে সময়, আর না লাগে কোনও বিশেষ উপাদান। এ বিষয়ে বিশেষজ্ঞ দীপালি বনসলের পরামর্শ মেনে চললেই হল।

দীপালি জানাচ্ছেন, গোলাপ জল দিয়ে খুব সহজেই কয়েকটি ফেস প্যাক বানিয়ে ফেলতে পারা যায়। যার একটি হল অ্যালোভেরা জেল, মধু ও গোলাপ জল, এই ৩টি উপাদানকে একসঙ্গে মিশিয়ে তা মুখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়ে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এই মিশ্রণ মুখের ত্বকের আর্দ্রতা ধরে রেখে তাকে আরও উজ্জ্বল করে তুলবে। আর একটি মিশ্রণ হল ২ টেবিল চামচ গোলাপ জলের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে তা মুখে ভাল করে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের জেল্লা বাড়বে। তারসঙ্গে গোলাপ জলের গন্ধও মন ভাল করে। মানসিক চাপ কমাতে এ গন্ধ কার্যকরী।

সামনেই গ্রীষ্মকাল। আর গ্রীষ্ম মানেই সূর্যের প্রখর দাবদাহ। গরম বলে তো আর বাড়ি থেকে বার হবেন না এমনটা নয়। সূর্য রশ্মি ত্বকে সানবার্ন তৈরি করে। সহজ করে বললে চামড়া পুড়িয়ে দেয়।

এই সমস্যায় দারুণ কার্যকরী হয় গোলাপ জল। সানবার্নের ফলে ত্বকের লালচে ভাব ও জ্বলন কমিয়ে দেয় গোলাপ জলের প্রলেপ। তুলোয় গোলাপ জল নিয়ে তা সানবার্ন হওয়া ত্বকে লাগালে তা সানবার্নের ছোপ কমায় ও ওই জায়গাকে ঠান্ডা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026