ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
বিশ্বের যে কোনও প্রান্তেই বিয়ের নানা নিয়ম থাকে। এদেশেও নানা প্রান্তে নানা নিয়ম। দক্ষিণের বিয়ের ধরনের সঙ্গে উত্তরের বিয়ের ধরণ মেলেনা। এমনকি লাগোয়া ২ রাজ্যেও বিয়ে বদলে যায়। বিয়ের ধরনে নানা কিছু যুক্ত হয়। তবে কয়েকটি বিষয় থাকে যা প্রায় সব প্রান্তেই পালন করা হয়। যার একটি হল গায়েহলুদ।
গায়েহলুদ নামে বিয়ের একটি সনাতনি রীতি কিন্তু ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই পালিত হয়ে থাকে। ভারতের একটি প্রান্তে এমনই এক বিয়ের অনুষ্ঠান হয়।
যেখানে প্রাচীন রীতিই হল বরকে বেশ কয়েকজন বিবাহিতা মহিলা প্রথমে গায়ে হলুদ দেন, তারপর তাঁর গা থেকে তাঁর পরনের পোশাক ছিঁড়ে নেন উপস্থিত সকলে। পোশাক ছিঁড়ে নেওয়ার এই প্রথাকে বলা হয় সন্থ।
সন্থ প্রথাটি সিন্ধিদের মধ্যে প্রচলিত। পুরনো এক জীবনকে ছেড়ে নতুন এক জীবনে প্রবেশকে যেমন এই কাপড় ছিঁড়ে নেওয়া দিয়ে পালন করা হয়, তেমনই এভাবে বাড়ির সকলে বরকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানান।
তবে অভিনন্দন বা শুভেচ্ছা জানানোর প্রথাটি শুনে অনেকে অবাক হয়ে যান। এজন্য কাপড় ছিঁড়তে হবে কেন এমন প্রশ্নও করেন কেউ কেউ। কিন্তু এটা একটি প্রাচীন প্রথা।
প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রথা চলে আসছে। আর সিন্ধিদের প্রতিটি পুরুষ এই গায়ে হলুদের সময় পোশাক ছিঁড়ে নেওয়াটা আনন্দের সঙ্গেই উপভোগ করেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…