Lifestyle

চায়ে মশলা মিশিয়ে ভারতের মুকুটে যুক্ত হল নতুন পালক

ভারতের মুকুটে ফের নতুন পালক যুক্ত হল। বিশ্ব দরবার থেকে এল সেই বিরল সম্মান। চায়ে মশলা মিশিয়ে এমন স্বীকৃতি অর্জন করল ভারত।

ভারতে চায়ের চল নিয়ে নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না। চা পানে ভারত বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে রয়েছে। এ দেশের গলিতে গলিতে চায়ের দোকান পাওয়া যায়। ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি বাড়িতে থাকে চা তৈরির ব্যবস্থা।

চা ছাড়া ভারতীয়দের চলেনা। চা আবার নানাভাবে তৈরিতেও ভারত সিদ্ধহস্ত। লিকার বা দুধ চা তো চেনা। কোল্ড টিও এখন বেশ জনপ্রিয়।

সেই সঙ্গে অনেকেই মশলা চা পছন্দ করেন। বাড়িতে মশলা চা তৈরির ব্যবস্থাও রেখে দেন। দক্ষিণ ভারতে মশলা চা পানের প্রবণতা সবচেয়ে বেশি।

মশলা চা তৈরির জন্য গরম মশলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দারচিনি, লবঙ্গ ও সবুজ এলাচ এবং তার সঙ্গে চাইলে সামান্য এক চিমটে মরিচ গুঁড়ো। এগুলো একসঙ্গে গুঁড়ো করে রেখে জল গরম করতে হবে।

এবার গরম জলে এই গুঁড়ো মিশিয়ে দিতে হবে। তাতে আদা থেঁতলে দিয়ে ফুটিয়ে চা পাতা দিতে হবে। দুধ দিতে চাইলে আদা ফোটানোর পর দুধ দিয়ে দিতে হবে। তারপর চা পাতা দিলে তৈরি হবে মশলা চা। তবে মশলা চা এখন অন্য মশলা দিয়েও তৈরি হয়। যেমন স্টার অ্যানিস।

ভারতের এই মশলা চা এবার বিশ্বের দরবারে নিজের সদর্প স্থান অর্জন করল। অ্যালকোহল যুক্ত নয়, এমন পানীয়ে ভারতের মশলা চা বিশ্বে দ্বিতীয় জনপ্রিয় চায়ের স্থান অধিকার করেছে। যা অবশ্যই দেশের মানুষের জন্য বড় প্রাপ্তি।

টেস্টঅ্যাটলাস নামে সংস্থা ২০২৩-২৪ সালে বিশ্বের দ্বিতীয় সেরা অ্যালকোহল যুক্ত নয় এমন পানীয়ে ভারতের মশলা চা-কে দ্বিতীয় স্থান দিয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026