Lifestyle

মৃতদের বিশেষভাবে খাওয়ান পরিজনেরা, এটাই এখানকার রীতি

মৃত্যুর পর তো কাউকে খাওয়ানো সম্ভব নয়। কিন্তু এখানকার মানুষ বিশ্বাস করেন মৃত্যুর পরও তাঁদের পরিজনদের খাওয়ানো যায়। তাঁরা বিশেষভাবে তাঁদের খাওয়ানও।

মৃত্যুর পর যে কোনও দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হয়। ধর্মভেদে মৃতদেহ সৎকারের আলাদা আলাদা নিয়ম। হিন্দুরা দেহ দাহ করেন। মুসলিম বা খ্রিস্টানরা দেহ কবর দেন। এমন নানা রীতি প্রচলিত। কিন্তু মৃতদের দিনের পর দিন খাওয়ানোর কথা বড় একটা কেউ শুনেছেন কি? নাকি তা সম্ভব!

কিন্তু বিশ্বাসে সবই তো সম্ভব। রোমান যে সমাধিগুলি থাকে তা থাকে বিশেষ এক এলাকায়। সেই সমাধিস্থলে সারি দিয়ে মাটির তলায় কফিনে শুয়ে থাকেন মৃতরা।

পৃথিবীর সর্বত্রই খ্রিস্টানরা যেভাবে দেহ সৎকার করেন এখানেও সেই প্রথাই প্রচলিত। তবে এখানে আরও একটি বিষয় নজর কাড়ে। তা হল সমাধিস্থলে বিশেষ এক পাইপের ব্যবস্থা। যা মৃতদের খাবার খাওয়ানোর জন্য ব্যবহার হয়ে থাকে।

রোমানরা তাঁদের পরিজনদের মৃত্যুর পরও খাওয়ানো চালিয়ে যান। তাঁরা মৃতদের মধু, ওয়াইন এবং অন্য খাবার খাইয়ে থাকেন। তা খাওয়ানোর জন্যই এই পাইপের ব্যবস্থা থাকে।

সেই পাইপে ঢেলে দেওয়া হয় খাবার। যা পাইপের মাধ্যমে তাঁদের মৃত প্রিয়জনের কাছে পৌঁছে যায় বলে বিশ্বাস করেন রোমানরা। আর সেজন্য এভাবে তাঁরা বিভিন্ন সময়ে পরিজনদের খাইয়ে থাকেন।

বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে তো এই খাওয়ানোর ব্যবস্থা অবশ্যই করেন জীবিত পরিজনেরা। রোমানরা বিশ্বাস করেন এভাবে তাঁদের আগের প্রজন্মের সঙ্গে তাঁদের সম্পর্ক অটুট বন্ধনে আবদ্ধ থেকে যায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026