Lifestyle

৫টি বিষয় মনে রাখলে শীতেও ঝলমল করবে ত্বক, ফেটে পড়বে সৌন্দর্য

শীতে সবচেয়ে বড় সমস্যা ত্বককে সজীব রাখা। তাকে ঝলমলে সুন্দর রাখা। তবে সারাদিনে জীবনযাপনে ৫টি বিষয় মাথায় রাখলেই এটা পাওয়া যে কারও পক্ষে সম্ভব।

শীতের দিন মানেই শুকনো ত্বকের সমস্যা। এজন্য নানা ধরনের ক্রিম ব্যবহার করেন অনেকে। কিন্তু তাতেও যে খুব ফল হয় তা নয়। কিন্তু শীতের দিনগুলোয় দৈনন্দিন জীবনে স্রেফ ৫টি বিষয় মাথায় রেখে দিলেই যে কারও ত্বক ঝলমল করবে। রূপ যেন ফেটে পড়বে। তবে শর্ত হল ওই ৫টি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে।

কি সেই ৫টি শর্ত? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, একটি হল, শীত মানেই গরম জলে স্নান। কিন্তু সেখানেই বিপদ। কারণ গরম জলে স্নান করলে ত্বকের তৈলাক্ত ভাব যেটুকু থাকে সেটাও ধুয়ে যায়। সবচেয়ে ভাল ঠান্ডা জল।

তবে সবার পক্ষে শীতে ঠান্ডা জলে স্নান করা সম্ভব হয়না। তাই সামান্য গরম জল মিশিয়ে ঠান্ডা জলের তীব্রতাটুকু নষ্ট করে গায়ে ঢালা সবচেয়ে ভাল। তাতে ত্বক ভাল থাকে।

দ্বিতীয় শর্ত হল, স্নান করার পর গায়ে ময়েশ্চারাইজার লাগাতেই হবে। সেটাও পাতলা ময়েশ্চারাইজার নয়। বেছে নিতে হবে ঘন ময়েশ্চারাইজার। সেটাই গায়ে মাখতে হবে। যাতে ত্বকের থেকে ময়েশ্চারাইজার উবে না যায়।

তৃতীয়ত, অনেকেই শীতের ছোট দিন, নরম রোদের কথা মাথায় রেখে সানস্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকেন। সেটা কিন্তু একদম ভুল। শীতের দিনের নরম রোদেও হানিকারক অতিবেগুনি রশ্মি রোদে মিশে ত্বকে এসে পড়ে।

হানিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের ময়েশ্চারাইজার, ভিজে ভাব শুষে নেয়। ত্বককে শুকিয়ে দিতে পারে। তাই সানস্ক্রিন ব্যবহার প্রতিদিন করতে হবে। ওটা ভুললে চলবে না।

চতুর্থত, শীতে মুখে বেশি স্ক্রাব করা বা মৃত কোষ পরিস্কার করার অন্যান্য উপায় অবলম্বন করা থেকে দূরে থাকতে হবে। ৭ থেকে ১০ দিনে একবার এটা করলেই চলবে। এর বেশি করলে ত্বকের যে ময়েশ্চারাইজার আস্তরণ থাকে তা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে শীতের দিনে।

পঞ্চম ও শেষ শর্ত হল খাওয়া। শীতের দিনে কিন্তু সঠিক খাবার বেছে নিতে হবে নিজের ত্বককে উজ্জ্বল, সজীব, ঝলমলে ও সুন্দর রাখতে। যথেষ্ট পরিমাণে ফল, সবজি ও হৃদযন্ত্রের পক্ষে উপকারি মাছ খেতে হবে।

কেবল জল পান করে শরীরের আর্দ্রতা ধরে রাখলেই হবেনা। সেই সঙ্গে পর্যাপ্ত ফলের রস, স্যুপ পানও করতে হবে। এছাড়া ত্বকের শুষ্কতাকে দূরে রাখতে কাঠবাদাম খেতে হবে নিয়মিত। এগুলো মেনে চললে শীতের দিনেও কিন্তু উজ্জ্বল, ঝলমলে চোখে পড়ার মত ত্বক পেতে পারেন যে কেউ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026