Lifestyle

বিশ্বের ১টি দেশে কন্ডোম নিষিদ্ধ, ৫টি দেশ উৎসাহ দেয়না কন্ডোম ব্যবহারে

বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে আইনতই কন্ডোম ব্যবহার নিষিদ্ধ। আবার এমন ৫টি দেশ রয়েছে যেখানে কন্ডোম ব্যবহার আইনত না হলেও প্রায় নিষিদ্ধই বলা যায়।

জনসংখ্যা নিয়ন্ত্রণে কন্ডোমের ভূমিকা অনস্বীকার্য। ভারতের মত দেশে তো কন্ডোম ব্যবহারে উৎসাহ দেওয়া হয়। অন্য অনেক দেশেই দেশবাসীর কন্ডোম ব্যবহার নিয়ে সরকারের কোনও আপত্তি নেই। অনেক দেশে এটি ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝিয়ে প্রচারও হয়। কিন্তু এই পৃথিবীতেই এমন ১টি দেশ রয়েছে যেখানে কন্ডোম ব্যবহার একেবারে আইনত নিষিদ্ধ।

আর সে দেশ ভারতের খুব কাছেই অবস্থিত। আফগানিস্তান এমন এক দেশ যেখানে সরকার কন্ডোম ব্যবহার নিষিদ্ধ করেছে। ফলে সে দেশে কন্ডোম ব্যবহার আইনত দণ্ডনীয়।

আফগানিস্তানে আইনি বাধা থাকলেও এমন ৫টি দেশ রয়েছে যেখানে আইন করে বাধা দেওয়া না হলেও কন্ডোম ব্যবহারে কোনও উৎসাহ দেওয়া হয়না। কন্ডোম ব্যবহারে কোনও উৎসাহ দেয় না ইন্দোনেশিয়া সরকার।

আবার কিম জং উনের দেশ উত্তর কোরিয়া সরকার চায় দেশে জনসংখ্যা বৃদ্ধি। তাই তারা কন্ডোম ব্যবহারে একেবারেই উৎসাহ দেয়না। সে দেশে কন্ডোম তৈরিও হয়না। তবে কেউ যদি নিজের ইচ্ছায় ব্যবহার করেন তাহলে সরকার তাতে বাধা দিতে যায়না।

ফিলিপিন্স এমন এক দেশ যেখানে কন্ডোম ব্যবহার নিয়ে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও সেখানে কন্ডোম ব্যবহারের চল প্রায় নেই। জাম্বিয়ায় আবার কন্ডোম ব্যবহার নিষিদ্ধ না হলেও সেখানে কেউ তা ব্যবহার করলে তাঁকে দুর্বল চরিত্রের বলে মনে করা হয়। ফলে সামাজিক দিক থেকে কন্ডোম নিয়ে সেখানে এক ধরনের বাধাই রয়েছে।

নাইজেরিয়ায় আবার কন্ডোম ব্যবহার কেউ করতে চাইলে তা বেআইনি নয়, কিন্তু কেউ যদি কন্ডোমের পক্ষে প্রচার করার বা বুঝিয়ে বেড়ানোর চেষ্টা করেন তাহলে তা আইনত দণ্ডনীয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026