Lifestyle

ভেগান হওয়া আর ভেজিটেরিয়ান হওয়া এক নয়, কোথায় পার্থক্য

অনেকেই নিরামিষ খেলেই মনে করেন তাঁরা ভেগান হয়ে গেছেন। তা কিন্তু নয়। ভেগান ও ভেজিটেরিয়ানের মধ্যে বিস্তর ফারাক আছে।

যাঁরা আমিষ খান না তাঁদের নিরামিষাশী বলা হয়। ইংরাজিতে বলা হয় ভেজিটেরিয়ান। আবার যাঁরা নিরামিষ আহার খেয়ে থাকেন তাঁদের অনেকে মনে করেন এঁরা ভেগান। তা কিন্তু একেবারেই নয়। ভেগান হওয়া আর ভেজিটেরিয়ান হওয়া একদম আলাদা বিষয়। এঁরা একরকম খাবার খান না।

ভেগান কারা হন? এখন অনেক সেলেব্রিটিকেও শোনা যায় যে তিনি ভেগান। ভেগান কিন্তু কেবলই একটি খাদ্যাভ্যাস নয়, বরং ভেগান হল একটি দর্শন। ভেগান সোসাইটিও রয়েছে।

ভেগানরা মনে করেন, জীব হত্যা করে সেই খাবার তো নয়ই, এমনকি কোনও জীবের থেকে পাওয়া খাবার থেকেও দূরে থাকা উচিত। তাই তাঁরা দুগ্ধজাতীয় খাবার থেকেও নিজেদের দূরে রাখেন। কারণ দুধ জীবের থেকে পাওয়া যায়। আবার ডিমও খান না।

এমনকি ভেগানরা কোনও জীবের দেহ থেকে পাওয়া দ্রব্য ব্যবহারও করেননা। উলের পোশাক, চামড়ার পোশাক বা চামড়া দিয়ে তৈরি কোনও জিনিস থেকে নিজেদের দূরে রাখেন।

তাঁরা চিড়িয়াখানায় যান না। পশুপাখি দেখার হলে অভয়ারণ্যে যান। কারণ চিড়িয়াখানায় সব জীবকেই আটক করে রাখা হয়। তারা প্রকৃতির মাঝে নিজেদের মত করে জীবন কাটাতে পারেনা।

ভেজিটেরিয়ানরা কিন্তু একটা কঠোর নিয়মে আবদ্ধ হন না। তাঁরা মাছ, মাংস খান না। কিন্তু দুধ বা দুগ্ধজাত খাবারে তাঁদের আপত্তি নেই। এমনকি অনেক ভেজিটেরিয়ান ডিম খেয়ে থাকেন।

অধিকাংশ ক্ষেত্রে ভেজিটেরিয়ানরা সবজি, ফল, শস্য, দানা বা বীজ জাতীয় খাবার খেয়ে থাকেন। ফলে ভেগান হওয়া আর ভেজিটেরিয়ান হওয়া কিন্তু এক কথা নয়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026