Lifestyle

খাওয়ার পাশাপাশি রুবি ডিভাকে দেখতে লাইন পড়ছে রেস্তোরাঁয়

ভারতে রেস্তোরাঁর অভাব নেই। কিন্তু সেসব রেস্তোরাঁয় গেলে পুরুষ বা মহিলা ওয়েটার এসে আপনাকে পছন্দের খাবার জেনে পরিবেশন করবেন। কিন্তু সে দিনের শেষের শুরু হয়ে গেল।

মাঝেমধ্যে বাড়ির খাবার মুখে রোচেনা। অনেকে আছেন যাঁরা ছুটি পেলে স্বাদ বদলাতে রেস্তোরাঁয় খাওয়া পছন্দ করেন। কেউ বা সপ্তাহান্তে পরিবার নিয়ে হাজির হন রেস্তোরাঁয়। ফলে ভারতে রেস্তোরাঁর চাহিদা রয়েছে।

রেস্তোরাঁয় গিয়ে মেনু দেখে পছন্দের খাবার অর্ডার দেওয়ার জন্য থাকেন ওয়েটার। পুরুষ বা মহিলা ওয়েটার এসে হাজির হন আপনার কাছে। জেনে নেন কি খেতে চান। সে খাবার পরিবেশনও করেন ওয়াটাররা।

এটাই দেখে অভ্যস্ত সকলে। কিন্তু সেই ধারনা এবার বদলানোর সময় এসে গেল। চেন্নাই, জয়পুর ও নয়ডার পর ভারতে ফের এমন এক রেস্তোরাঁর জন্ম হল যেখানে ওয়াটাররা আর রক্তমাংসের মানুষ নন, বরং ধাতুর তৈরি বুদ্ধিমান রোবট।

লখনউ শহরে এমনই একটি রেস্তোরাঁ তৈরি হয়েছে। এই রোবট রেস্তোরাঁয় রোবটরাই গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। লখনউয়ের আলিগড়ে এই রেস্তোরাঁর নাম ‘দ্যা রোবট রেস্টুরেন্ট – দ্যা ইয়েলো হাউস’।

জয়পুরের রোবট রেস্তোরাঁ, ছবি – সৌজন্যে – ফেসবুক – @jpr.yellowhouse

এখানে ২ জন ওয়েটার রয়েছে। রুবি এবং ডিভা। উজ্জ্বল হলুদ আর সাদা এই ২ রোবট সব সামাল দিচ্ছে মাত্র ২ থেকে ৩ ঘণ্টার চার্জে। রোবট ২টি ২ থেকে ৩ ঘণ্টার চার্জ পেলে ১২ ঘণ্টা নিরলস পরিশ্রম করে যেতে পারে।

ভারতের অন্য রেস্তোরাঁগুলির জন্যও এ এক নতুন ভাবনা। যা তারা যে কোনও সময় কাজে লাগাতে পারে। যদিও বুদ্ধিমান রোবটরাই যদি আগামী দিনে দেশে রেস্তোরাঁ শিল্পের ভবিষ্যৎ হয় তাহলে বহু মানুষ কিন্তু চাকরি হারাতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026