Lifestyle

বিকিনি তো শুনেছেন, এবার গরমে মহিলাদের টানছে ফেসকিনি

বিকিনি সম্বন্ধে কমবেশি ধারনা প্রায় সকলেরই আছে। কিন্তু ফেসকিনি নামটা এখনও ততটা পরিচিতি পায়নি। কিন্তু ফেসকিনির জনপ্রিয়তা হুহু করে বাড়ছে।

বিশ্ব উষ্ণায়নের প্রভাব যে কি ভয়ংকর হতে পারে তা টের পাচ্ছেন বিশ্ববাসী। ভারত গ্রীষ্মে এবার কার্যত অচেনা অসহ্য গরমে পুড়েছে। ইউরোপে এখন গরম মাত্রা ছাড়া। চিন, কোরিয়া, জাপানের মত দেশগুলিও ভয়ংকর দাবদাহে জ্বলছে। এই পরিস্থিতিতে ক্রমে বাড়ছে ফেসকিনি-র চাহিদা। গরম থেকে বাঁচতেই এই ফেসকিনি কিনছেন অনেকে। মহিলারাই এর প্রধান ক্রেতা।

গরমে গরম তো সহ্য করতে হয়ই, সেই সঙ্গে প্রবল রোদে চামড়ায় কালো একটা পোড়া দাগ তৈরি হয়। এই অসহ্য রোদ গায়ে লাগলে শরীরে সরাসরি অতিবেগুনি রশ্মির প্রভাবও পড়ে। যা ক্ষতিকর।

এসব থেকে নিজেদের বাঁচাতে সব বয়সের মহিলাদের মধ্যেই ফেসকিনির চাহিদা বাড়ছে। এটা এক ধরনের মুখোশের মত। যা মুখ, ঘাড়, গলা ও কাঁধের একটা অংশকে রোদ থেকে রক্ষা করে। যাতে এটি পরার পর দেখতে অসুবিধা না হয় বা শ্বাস নিতে সমস্যা না হয়, সেজন্য চোখ ও নাকের কাছে ফুটো করা থাকে। এর বাইরে পুরোটাই ঢাকা।

ফেসকিনি মুখের জেল্লাও এই গরমেও দিব্যি ধরে রাখতে সাহায্য করছে। মুখের ফর্সা ভাব কালো হয়ে যেতে দিচ্ছেনা। কোনও কিছু মাখার দরকার পড়ছে না। কেবল মুখে গলিয়ে নিলেই হল।

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ফেসকিনি পরা নারী, প্রতীকী ছবি

চিনে এই ফেসকিনির চল হুহু করে বাড়ছে। চলতি বছরে চিনে ফেসকিনির চাহিদা নজর কেড়েছে। ফেসকিনি তৈরি হয় অতিবেগুনি রশ্মিকে রুখে দিতে সক্ষম বিশেষ ধরনের সুতো দিয়ে।

যেহেতু ফেসকিনি মহিলারা ব্যবহার করছেন তাই এগুলি নানারকম ও নানা রঙের হয়। যা পরনের পোশাকের সঙ্গে রং মিলিয়ে পরা সম্ভব হয়। ফেসকিনিও অনেক সময় একরঙা না হয়ে তা নানারকমের রঙে ভরা হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026