Lifestyle

আম জলে ভিজিয়ে খাওয়া উচিত, নাকি না ভিজিয়ে, কোনটা ঠিক

এখন আমের সময় চলছে। ফলে প্রতি পরিবারই আমে মশগুল। আম অনেকে জলে ভিজিয়ে রেখে খান। আবার অনেকে একবার ধুয়ে কেটে ফেলেন। কোনটা ঠিক।

আমের সময় আমে রসনা তৃপ্তি হবেনা, এমনটা হয় নাকি! অনেক পরিবারে তো দৈনিক আমদরবার বসে যাচ্ছে! সকলে মিলে চলছে আম খাওয়া।

বাজার থেকে আম কেনার পর তা বাড়ি এনে অনেকে খাওয়ার আগে আমগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখেন। বহুকাল ধরে এমনভাবে আম ভিজিয়ে রাখার প্রবণতা নজরে পড়ে।

আর কিছু মানুষ আছেন যাঁরা ভিজিয়ে না রেখে স্রেফ ধুয়ে আম কেটে ফেলেন খাওয়ার জন্য। কিন্তু কোনটা সঠিক পদ্ধতি? আম খাওয়ার আগে তা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা, নাকি একবার ভাল করে ধুয়ে কেটে ফেলা?

আমের মধ্যে পলিফেনল, ট্যানিন, ফাইটিক অ্যাসিড থাকে। ফাইটিক অ্যাসিড আবার শরীরে প্রবেশ করলে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আম জলে ভিজিয়ে রাখলে এই ফাইটিক অ্যাসিড অনেকটাই ধুয়ে বেরিয়ে যায়।

আবার পলিফেনল বা ট্যানিন জাতীয় উপাদান চুলকানির মত সমস্যা তৈরি করে। তাই এগুলিও আম জলে ঘণ্টা তিনেক ভেজানো থাকলে ধুয়ে যায়।

এছাড়া আমের গায়ে লেগে থাকা কীটনাশক, ধুলো ময়লা, মাটি সবই জলে ভেজানো থাকায় জলের সঙ্গে মিশে আমকে এগুলি থেকে মুক্ত করে। ঘণ্টা তিনেক আম তাই ভিজিয়ে রেখে তারপর খাওয়াটাই সবচেয়ে ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

এতে আমের খারাপ প্রভাব ধুয়ে যায়। যা পড়ে থাকে তা সবটাই উপকারি। কারণ আম ভুবন ভোলানো স্বাদের জন্য বিখ্যাত হলেও তা শরীরের পক্ষেও দারুণ উপকারি। আম শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাড়ায় হজম শক্তিও। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট থাকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026