হিমাচল প্রদেশের গ্রাম, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
প্রতিবছর শ্রাবণমাসের ৫ দিন এ গ্রামে উৎসব পালিত হয়। উৎসব বলা হলেও আদপে কঠোর নিয়মে জীবনযাপন করেন সকলে। এ গ্রামের মহিলারা পোশাক পরেননা এই ৫ দিনে। সম্পূর্ণ নগ্ন অবস্থায় কাটান।
ফলে তাঁরা বাড়ির বাইরে বার হতে পারেননা। বাড়ির মধ্যেই কাটান পরিবারের লোকজনের সঙ্গে। এই ৫ দিনে তাঁরা কিন্তু স্বামীর সঙ্গে একসঙ্গে থাকতে পারেননা। তাঁরা কাছাকাছি আসতে পারবেননা। এমনকি স্বামী স্ত্রী একে অপরকে দেখে মুচকি হাসতেও পারেননা।
পুরুষদের জন্যও রয়েছে নিয়ম। তাঁরা এই ৫ দিনে মদ ছুঁতে পারেননা, মাংস খেতে পারেননা। এই গ্রাম থেকে ৫ দিন কেউ বাইরে যান না। গ্রামের মধ্যেও বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারেননা। হিমাচল প্রদেশের কুলু জেলার এই পিনি গ্রামে কিন্তু এখনও এই রীতি পালিত হয়ে আসছে।
কথিত আছে এই গ্রামে প্রাচীনকালে এক রাক্ষসের উপদ্রব হয়। সে সুন্দর পোশাক পরা নারীদের দেখলেই তুলে নিয়ে যেত। সেই রাক্ষসকে ভাদ্রমাসের প্রথম দিনে দেবী লাহু গোন্দ হত্যা করে গ্রামকে এই রাক্ষসের হাত থেকে মুক্ত করেন।
সেই থেকে এই ৫ দিন দেবীর পুজো হয়। এই সময় গ্রামের সব মহিলা নগ্ন হয়ে থাকেন। তবে সময়ের হাত ধরে নতুন প্রজন্মের কয়েকজন মহিলা বাকি দেহ নগ্ন রেখে পাতলা উলের পোশাকে কেবল গোপনাঙ্গটুকু কোনওক্রমে ঢেকে রাখেন।
তবে গ্রামের অধিকাংশ মহিলাই এখনও বাড়িতে নগ্ন হয়েই কাটান। এভাবেই শতাব্দী প্রাচীন এই প্রথা চলে আসছে এই পিনি গ্রামে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…