Lifestyle

বর্ষায় সুস্থ থাকতে প্রতিদিন এই খাবারটি খাওয়া উচিত, পরামর্শ বিশেষজ্ঞদের

বর্ষা মানে যেমন প্রকৃতির অপরূপ সাজ, তেমনই বর্ষা মানে নানা অসুখের সম্ভাবনা বেড়ে যাওয়া। সুস্থ থাকতে একটি খাবার প্রতিদিন নিয়ম করে খেতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

বর্ষা প্রকৃতিকে মোহময় করে তোলে। জানালার ধারে বসে বর্ষার সোঁদা গন্ধ আর বৃষ্টির টিপটিপ শব্দ মন ভাল করে দেয়। বর্ষায় আবার মন যতটাই ভাল হয়, শরীর খারাপ হওয়ার সম্ভাবনা ততটাই থাকে। বর্ষায় নানা ধরনের সংক্রমণ সহ অন্য অনেক অসুখের প্রাদুর্ভাব ঘটে।

তাই বর্ষায় সুস্থ থাকতে সঠিক খাবার বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। বেশ কিছু সুপারফুড রয়েছে বর্ষার জন্য। বর্ষায় এমনই এক সুপারফুড হল খেজুর।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন নিয়ম করে খেজুর খেতে পারলে বেশ কিছু উপকার পাওয়া যায়। যেমন খেজুর সংক্রমণ ও অ্যালার্জি থেকে মানুষকে রক্ষা করে। খেজুর স্ফূর্তি বাড়ায়। সেইসঙ্গে বাড়ায় হিমোগ্লোবিন।

যাঁদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাঁদের সমস্যা মেটায়। খেজুর অ্যাসিডিটি দূর করতেও উপকারি। সেইসঙ্গে যাঁদের নিয়মিত ঘুমের সমস্যা রয়েছে তাঁদের সমস্যা মেটাতে সাহায্য করে খেজুর। মস্তিষ্কের কার্যকরিতাও বাড়ায় খেজুর।

নিয়মিত খেজুর খেতেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, প্রতিদিন ২ থেকে ৩টি খেজুর অবশ্যই খাওয়া উচিত। সকালেও খাওয়া যেতে পারে খেজুর। আবার দুপুরে খাওয়ার পরও খাওয়া যাতে পারে। ছোটদেরও খেজুর খাওয়া উপকারি। তাই বর্ষায় টাটকা খেজুর ঘরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

প্রতিদিন পুরো পরিবারের খেজুর খাওয়ার অভ্যাস তৈরি হলে তা দীর্ঘকালীনভাবে শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য দারুণ কার্যকরি ভূমিকা পালন করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026