Lifestyle

হোটেলের অতিথিদের আজব সব দাবি এল প্রকাশ্যে, শুনে অবাক হবেন, হাসিও পাবে

হোটেলে সারাবছরই অতিথিরা আসছেন, যাচ্ছেন। যতক্ষণ থাকছেন ততক্ষণে নানা আবদারও করছেন হোটেল কর্মীদের কাছে। তেমনই কিছু হতবাক করে দেওয়া দাবির কথা সামনে এল।

হোটেলে থাকতে এসে হোটেল কর্মীদের কাছে নানা প্রয়োজনের কথা জানান অতিথিরা। হোটেল কর্মীরাও চেষ্টা করেন তা পূরণ করার। না পারলে জানিয়েও দেন।

তবে হোটেলের সুনাম বজায় রাখতে এবং অতিথিদের খুশি করতে নানা আজব আবদারও হোটেল কর্তৃপক্ষ চেষ্টা করেন পূরণের। কিন্তু এমনও কিছু দাবি আসে যা হতবাক করে দিতে পারে। তেমনই কিছু দাবির কথা সামনে আনল একটি ওয়েবসাইট।

এক অতিথির কথা বলা হয়েছে, তিনি হোটেলের কর্মীদের কাছে ডায়েট পানীয় জল চেয়েছিলেন। যা শুনে হতবাক হোটেল কর্মীরা বুঝে উঠতে পারেননি কি বলবেন বা কি এনে দেবেন!

এক অতিথি আবার ডিম সর্বস্ব একটি রান্নাকে ডিম ছাড়া করে আনতে অনুরোধ করেন। একজন চেয়েছিলেন ডিমের সাদা অংশ ফেলে দিয়ে একটি অমলেট যেন তাঁকে সার্ভ করে হোটেল।

একটি হোটেলে আগত অতিথি কুকুরের জন্য একটি রাইস বোল চেয়ে পাঠান। একজন তো হোটেলে এসে খাবারের অর্ডার দেওয়ার সময় বাইসনের মাংস খেতে চান।

এমন নানা আজব আবদার প্রতিদিন আসতে থাকে হোটেলে আগত অতিথিদের কাছ থেকে। যা ব্যবস্থা করা দূরে থাক, কেমন করে তা পাওয়া যাবে তাই পরিস্কার হয়না হোটেল কর্তৃপক্ষের।

এমন সব অতিথিদেরও খুশি রাখতে হয় হোটেলকে। অনেক হোটেলও আবার তাঁদের অতিথিদের জন্য বিশেষ সব খাবারের ব্যবস্থা করে। যা অনেক সময় সিনেমার দ্বারা প্রভাবিতও হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026