Lifestyle

ব্রণ হতে পারে যে কোনও বয়সে, মুক্তির ঘরোয়া উপায় জানালেন বিশেষজ্ঞেরা

শুধু বয়ঃসন্ধি বলেই নয়, যে কোনও বয়সেই ব্রণ দেখা দিতে পারে মুখে। তা থেকে মুক্তির ঘরোয়া বেশ কিছু উপায় ও নিয়ম পালনের সম্বন্ধে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

মুখে ব্রণ স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। আয়নার সামনে দাঁড়ালে মন খারাপ হয়ে যায় অনেকের। মানুষের দেহের মধ্যে যা হয় তার প্রতিফলন হয় বাইরে।

প্রধানত হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে ব্রণ দেখা যায়। যা বয়ঃসন্ধি ছাড়াও অনেক সময় মাতৃত্বকালীন সময় বা ঋতুস্রাবের সময় মহিলাদের মুখে ফুটে ওঠে।

বিশেষজ্ঞ পরিধি গোয়েল জানাচ্ছেন, ব্রণ একেবারে মুছে যাবে তা হলফ করে না বলতে পারলেও তা থেকে অনেকটা মুক্তি পাওয়ার রাস্তা ঘরেই রয়েছে।

পরিধি জানাচ্ছেন, ব্রণ থেকে মুক্তি পেতে হলে প্রথম শর্ত হল মুখ মাঝেমাঝে জল দিয়ে ধুয়ে ফেলা। তাতে মুখে ময়লা থাকবেনা। আর ময়লা না থাকলে ব্রণ কমবে।

সেইসঙ্গে মুখ ধুতে হবে হাল্কা ফেস ওয়াশ দিয়ে। দিনে ২ থেকে ৩ বার মুখ ফেস ওয়াশ দিয়ে ধোওয়া দরকার। যুক্তি সেই একই। মুখের রোমকূপগুলিকে পরিস্কার রাখা। মুখে ধুলো জমতে না দেওয়া।

এরসঙ্গে পরিধির পরামর্শ, ব্রণ কমাতে গেলে শরীরের আর্দ্রতা যথেষ্ট পরিমাণে বজায় রাখতে হবে। এজন্য প্রতিদিন প্রচুর জল পান করার দরকার রয়েছে।

পরিধি আরও জানাচ্ছেন, ব্রণ থেকে মুক্তি পেতে হলে মুলতানি মাটির প্রলেপ মুখে দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। মুলতানি মাটি মুখের চামড়া ঠান্ডা রাখে। এতে ব্রণ কমে।

সপ্তাহে ২ থেকে ৩ বার মুলতানি মাটি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিধি। মুখে কম ময়েশ্চারাইজার লাগাতে পরামর্শ দিয়েছেন পরিধি।

এরসঙ্গে টি-ট্রি ট্রিটমেন্ট দরকার। ব্রণগুলির ওপর সামান্য করে এই টি-ট্রি অয়েল লাগালে দারুণ উপকার মেলে।

এরসঙ্গে পরিধির পরামর্শ শরীরের ভিতরে যে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে তা কমাতে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত সকলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026