Lifestyle

বাঁ হাতে ঘড়ি পরা হয় কেন, পিছনে রয়েছে যুক্তিসঙ্গত কারণ

যাঁরা ডানহাতি তাঁদের বাঁ হাতে ঘড়ি পরতে হয়। বড়দের দেখে কমবয়সীরা শিখে যায় বাঁ হাতেই ঘড়ি পরতে হয়। কিন্তু কেন ভেবে দেখেছেন কি?

একটা বয়সের পর হাতে ঘড়ি না পরে রাস্তায় বার হলে কেমন যেন কি একটা নেই বলে মনে হয়। হতে পারে এখন মোবাইলেই সময় দেখে নেওয়া যায়। কিন্তু ঘড়িতেই সময় দেখার একটা অভ্যাস মানুষ ত্যাগ করেননি।

দেখা যায় যাঁরা ডানহাতি মানুষ তাঁরা বাঁহাতে ঘড়ি পরেন। আর যাঁরা বাঁহাতি তাঁরা ডানহাতে ঘড়ি পরেন। প্রসঙ্গত পৃথিবীতে ডানহাতি মানুষের সংখ্যাটাই অধিকাংশ। ফলে তাঁরা বাঁহাতে ঘড়ি পরেন।

কমবয়সী যারা ঘড়ি পরা শুরু করছে তারা বড়দের দেখে বা এটাই নিয়ম মনে করে বাঁহাতে ঘড়ি পরা শুরু করে। কিন্তু কেন বাঁহাতেই ঘড়ি পরা হয়? এর পিছনে কিন্তু বাস্তবসম্মত কারণ রয়েছে।

সারাদিনে নানা কাজে ডানহাত ব্যবহার হয় অনেক বেশি। তুলনায় বাঁহাতের কাজ অনেকটাই কম। তাই যে হাতটা ব্যস্ত থাকে নানা কাজে সে হাতে ঘড়ি পরলে ঘড়িটা দেখতে যেমন অসুবিধা হয়, তেমনই কর্মব্যস্ত হাতে ঘড়ি পরলে তা চোট খাওয়ার সম্ভাবনা থেকে যায়। সাধের ঘড়ি সেক্ষেত্রে নষ্ট হতে পারে।

আবার ধরে নেওয়া যায় কেউ হাতে গ্লাস ধরে সরবত পান করছেন। হঠাৎ ঘড়ি দেখতে গেলেন। ডানহাতে ঘড়ি থাকলে কিন্তু কেলেঙ্কারি। অজান্তেই গ্লাস যাবে উল্টে।

এসব নানা ঘটনা ঘটতে পারে কাজের হাতে ঘড়ি থাকলে। বাঁহাতের কাজ অনেক কম। ফলে তা প্রয়োজনে ঘুরিয়ে কাজের ফাঁকে সময় দেখতেও অসুবিধা নেই। তাই বাঁহাতে ঘড়ি পরার প্রচলন। যা এখন কার্যত একটা নিয়মে পরিণত হয়েছে।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026