Entertainment

ট্রাফিক জ্যাম এড়াতে এবার একদম নতুন কৌশল নিলেন বিখ্যাত তারকা

ট্রাফিক জ্যাম এমন জিনিস যা দিনের অনেকটা মূল্যবান সময় নষ্ট করে দিতে পারে। তাই তা এড়াতে এবার একদম নতুন কৌশলের পথে পা দিলেন সুপারস্টার।

তিনি এমন এক অভিনেতা যিনি একটি সিনেমার হাত ধরে যুবা বয়সেই খ্যাতির চূড়া ছুঁয়ে ফেলেছিলেন। পৃথিবী বিখ্যাত টাইটানিক সিনেমার হিরো সেই লিওনার্দো ডিক্যাপ্রিও তার পরেও একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। সেই লিও এবার এক নতুন রাস্তা গ্রহণ করলেন।

লন্ডনের রাস্তায় ট্রাফিক জ্যাম এড়াতে লিওনার্দো ডিক্যাপ্রিও এক নতুন পথ গ্রহণ করলেন। তিনি এক অন্য গাড়ির বন্দোবস্ত করেছেন। যাকে বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক কার।

লন্ডনের রাস্তায় এই ডিপ্লোম্যাটিক কার-এর আলাদাই কদর। তা বিশেষ অনেক সুবিধা ভোগ করে। যা ট্রাফিক আইন ভাঙলেও কেস হয়না। প্রয়োজনের চেয়ে দ্রুত চালালেও সমস্যা নেই।

এসব গাড়ি আগে যাওয়ার সুযোগ পায়। এর নম্বর প্লেট দেখেই পুলিশ বুঝে যায় এটি ডিপ্লোম্যাটিক কার। ফলে তা আইন ভাঙলেও তাকে কেস দেওয়া যাবেনা।

উজ্জ্বল নীল রংয়ের রেঞ্জ রোভার গাড়ি এজন্য নিয়েছেন লিও। অবশ্যই কিনে নয়। লন্ডনে তাঁর উপরতলায় যথেষ্ট পরিচিতি রয়েছে। বন্ধুরা রয়েছেন সরকারের উপরতলায়। তাঁদের থেকেই এই সুবিধা লিওনার্দো ডিক্যাপ্রিও পেয়েছেন বলে খবর।

যার হাত ধরে লিও দিব্যি ট্রাফিক আইন এড়িয়ে লন্ডনের রাস্তায় ঘুরতে পারছেন। গাড়ির কাচ কালো হওয়ায় তাঁকে গাড়ির মধ্যে কেউ দেখতেও পাচ্ছেন না।

তবে গাড়িটি লিওনার্দো ডিক্যাপ্রিও কেনেননি। আপাতত লন্ডনের ট্রাফিক থেকে কিছুটা রক্ষা পেতে এই গাড়িই এখন বড় রক্ষাকবচ হয়ে উঠেছে লিও-র জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026