World

অবশেষে স্ত্রী ও মায়ের সঙ্গে দেখা হতে চলেছে কুলভূষণের

পাক জেলে বন্দি মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের স্ত্রী ও মাকে তাঁর সঙ্গে দেখা করায় সবুজ সংকেত দিল পাক সরকার। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শুক্রবার একথা জানান। আগামী ২৫ ডিসেম্বর মা ও স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন কুলভূষণ। পাক জেলে বন্দি কুলভূষণের স্ত্রী ও মায়ের সঙ্গে থাকবেন ভারতীয় দূতাবাসের এক আধিকারিক। তাঁকেও কুলভূষণের সঙ্গে কথা বলতে দিতে সম্মত হয়েছে পাক সরকার।

৪৭ বছরের কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের তকমা দিয়ে গত এপ্রিল মাসে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ডের সাজা দেয়। এর বিরোধিতা করে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। আন্তর্জাতিক আদালতের নির্দেশে সাময়িকভাবে বন্ধ রাখা হয় কুলভূষণের মৃত্যুদণ্ড। ভারতের তরফে এরপর অনেকবার কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ার আবেদন জানানো হলেও পাক সরকার তাতে কর্ণপাত করছিল না। একসময়ে এমনও কথা রটে যায় যে কুলভূষণ আর জীবিতই নেই তো কাকে দেখাবে পাকিস্তান। যদিও সেসবের পর অবশেষে কুলভূষণের সঙ্গে দেখা হতে চলেছে তাঁর পরিবারের। দেখা হবে ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের সঙ্গেও।

এদিকে মৃত্যুদণ্ড ক্ষমা করার আবেদন জানিয়ে আগেই একটি চিঠি পাক সেনা প্রধান চিফ জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে পাঠিয়েছেন কুলভূষণ। যার কোনও উত্তর সেনা প্রধান এখনও দেননি।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026