Kolkata

অমরাবতীতে ‘ব্রিগেড’ করবেন চন্দ্রবাবু, দিল্লিতে কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় শনিবার কলকাতার ব্রিগেডে প্রায় ২৪টি দলের নেতারা উপস্থিত হয়ে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। উদ্যোগে ছিলেন মমতা। এমন এক উদ্যোগকে সফল করা ও এমন ঐতিহাসিক সমাবেশ করার জন্য তাঁকে ধন্যবাদও জানান নেতারা। মমতা নিজে জানিয়েছেন এখান থেকেই বিজেপির শেষের শুরু। এমন এক বিরোধী সমাবেশে উদ্বুদ্ধ হয়ে বিজেপি বিরোধী এই মহাজোটকে আরও শক্তিশালী করতে তাঁর রাজ্যেও এবার এমন এক সভা আয়োজন করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। অমরাবতীতে হবে সেই সভা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভামঞ্চ থেকে আমন্ত্রণও জানান তিনি। মমতা সেই আমন্ত্রণ স্বীকারও করেন।

ব্রিগেডের মঞ্চে চন্দ্রবাবু নাইডু, ছবি – আইএএনএস

ব্রিগেড দেখে উদ্বুদ্ধ অরবিন্দ কেজরিওয়ালও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান দিল্লিতেও তিনি এমন এক সমাবেশের আয়োজন করতে চলেছেন। সেখানেও সব বিরোধী নেতা উপস্থিত থাকবেন। সেই বক্তব্যকে সমর্থন করে সভার ঘোষণা করেন অরবিন্দ।

ব্রিগেডের সভামঞ্চে অরবিন্দ কেজরিওয়ালের বক্তৃতা, ছবি – আইএএনএস
News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026