Kolkata

দুপুরের শহরে মুষলধারে বৃষ্টি, জলমগ্ন অনেক এলাকা

একটানা প্রায় ঘণ্টা দেড়েক বৃষ্টি। তাও আবার মুষলধারে। সঙ্গে বজ্রপাত। আর তার জেরেই কলকাতা সহ আশপাশের জেলার জনজীবনে পড়ল ব্যাপক প্রভাব। অনেক রাস্তায় জল জমে যাওয়ায় চলাচলে সমস্যা হয়। অনেকে বৃষ্টির সময়ে বাজ পড়তে থাকায় কাজে রাস্তায় বার হওয়ার ঝুঁকি নেননি। ফলে ব্যস্ত সময়ে থমকে যায় কাজের গতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওপর একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয়। তার জেরেই বৃষ্টি হচ্ছে। যখন হচ্ছে তখন টানা ঝেঁপে হচ্ছে। তারপর অবশ্য আকাশ আস্তে আস্তে পরিস্কার হয়ে যাচ্ছে। এদিন অবশ্য বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে গেলেও বৃষ্টি থামার পর আস্তে আস্তে তা নেমে যায়।

এদিকে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার উপক্রম হয়েছে। আবহবিদরা মনে করছেন এ সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘটাতে পারে। সেক্ষেত্রে ফের অবিরাম বৃষ্টির কোপে পড়তে পারেন বঙ্গবাসী। তবে তা যে হবেই তা এখনও পরিস্কার নয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026