Kolkata

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে, অপেক্ষা শেষ, জানা গেল দিনক্ষণ

মাধ্যমিক পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে পরীক্ষার্থীরা একটাই আশায় দিন গুনেছে, রেজাল্ট কবে বার হবে। সেটা এবার পরিস্কার হয়ে গেল।

জীবনের প্রথম বড় পরীক্ষা। ফলে তার রেজাল্ট নিয়ে একটা উদ্বেগ তো থাকবেই। সে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি।

তারপর থেকে একটি করে দিন কেটেছে আর পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছে কবে জানা যাবে রেজাল্ট! সেই রেজাল্ট কবে হাতে পাওয়া যাবে তা পরিস্কার হয়ে গেল।

আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করতে চলেছে পর্ষদ।

২ মে প্রথমে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ। তারপর বিভিন্ন ওয়েবসাইটে নজর রাখলে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। কয়েকটি ওয়েবসাইটে নজর দিলে মাধ্যমিকের ফল কি হল তা পরিস্কার হয়ে যাবে সকলের কাছে।

জীবনে অনেক পরীক্ষাই দিতে হবে। তবে জীবনের প্রথম পরীক্ষা সর্বদাই একটা আলাদা গুরুত্ব পেয়ে থাকে। শুধু পরীক্ষার্থীরা বলেই নয়, তার স্কুল থেকে আশপাশের সকলেরও আগ্রহ থাকে মাধ্যমিকের রেজাল্ট কেমন হল সেটা জানার বিষয়ে।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশিত হচ্ছে সেদিন পর্ষদের ক্যাম্প অফিসগুলি থেকে মাধ্যমিকের রেজাল্ট প্রদান করা হবে বিভিন্ন স্কুলের কাছে।

পরে ছাত্রছাত্রীরা স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে। কবে রেজাল্ট সেটা পরিস্কার হয়ে গেল এদিন। এবার মাধ্যমিকের সব পরীক্ষার্থীর পাখির চোখ হয়ে গেল ২ মে।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026