Kolkata

২ জেলায় খোলা থাকবে স্কুল, শিক্ষক অশিক্ষক কর্মচারিদের জন্য বিশেষ নির্দেশিকা

তাপপ্রবাহের কারণে সোমবার থেকে রাজ্যের সব স্কুলে ছুটির নির্দেশিকা জারি হয়েছে। যেখানে ২ জেলার স্কুলকে তালিকায় রাখা হয়নি। সেখানে স্বাভাবিক নিয়মেই ক্লাস হবে।

অসহ্য গরমে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সোমবার থেকে রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। যে বিজ্ঞপ্তিতে রাজ্যের সব জেলায় স্কুল ছুটির কথা বলা হলেও ২টি জেলার জন্য অন্য নির্দেশিকা জারি হয়েছে।

সেখানে কোনও স্কুল বন্ধ হচ্ছেনা। স্বাভাবিকভাবেই সেখানে স্কুল হবে। ফলে রাজ্যের অন্য সব জেলার ছাত্রছাত্রীদের স্কুলে না যেতে হলেও ওই ২ জেলার স্কুলের সব ছাত্রছাত্রীকে স্কুলে যেতে হবে। স্কুল স্বাভাবিক নিয়মেই হবে। এই ২ জেলা হল দার্জিলিং ও কালিম্পং।

গরমের জন্য সোমবার থেকে স্কুল ছুটির নির্দেশ হলেও এই সময়ে যে পড়াশোনার ক্ষতি ছাত্রছাত্রীদের হবে সেকথা মাথায় রেখে শিক্ষক ও অশিক্ষক কর্মচারিদের জন্যও বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশ রয়েছে।

ছাত্রছাত্রীদের এই সময়ে পড়াশোনার যে ক্ষতি হবে সেটা মেটাতে স্কুল খোলার পর বাড়তি ক্লাস নিতে বলা হয়েছে তাঁদের। যাতে ছাত্রছাত্রীরা পিছিয়ে না পড়ে।

এবার এক অস্বাভাবিক গরমে পুড়ছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গ তো বটেই এমনকি উত্তরবঙ্গও এবার রেহাই পাচ্ছেনা। সেখানেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতর সোমবার থেকে টানা ৫ দিন তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে। রেহাই পাবেনা কলকাতাও। গরমে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ও বন্ধ রাখার কথা বলা হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026