Kolkata

আকাশ কালো করে বৃষ্টি বদলে দিল ছুটির দুপুর

করোনা নিয়ে চিন্তা মানুষের মন খারাপ করে রেখেছে। তার ওপর এদিন সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম। এই অবস্থায় মন ভাল করে দেওয়া বৃষ্টি নামল দুপুর হতেই।

এদিন ছিল রবীন্দ্রজয়ন্তী। যদিও তা বোঝার উপায় ছিলনা করোনার থাবায়। তার ওপর এদিন সকাল থেকেই ছিল গরম। তবে রবিবারের গ্রীষ্মের দুপুরকে নির্মল আনন্দে ভরে দিল আকাশ কালো করা মেঘ ও অঝোর বৃষ্টি।

ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস ছিলই। তবে এদিন যা হয়েছে তাকে কালবৈশাখী বলা যায়না। বরং ঝেঁপে বৃষ্টি বললেই ঠিক বলা হয়। যা নিমেষে এদিন বদলে দিয়েছে আবহাওয়া।

বাঙালির রবিবারের দুপুর একটু বেলাতেই নামে। এদিন বেলা দেড়টা ২টোর পর থেকেই ক্রমশ কলকাতা ও আশপাশের জেলাগুলির আকাশ কালো হতে থাকে।

হাওয়ায় ছিল বৃষ্টির গন্ধ। বোঝাই যাচ্ছিল এই মেঘে বৃষ্টি ঝরবে। হয়ও তাই। মোটামুটি আড়াইটে পার হতেই বিভিন্ন জায়গায় বৃষ্টি নামে। যা কার্যত বাঙালির রবিবারের দুপুরকে আনন্দের করে তোলে।

করোনার জেরে অধিকাংশ সময় গৃহবন্দি মানুষের মন খারাপ। কিন্তু তার মধ্যেও রবিবারের দুপুরের বৃষ্টি মন ভাল করে দেয় এদিন।

অনেকেই রবিবারের দুপুরের দারুণ আহার সেরে গা এলিয়ে দেন বিছানায়। আবহাওয়া বদলে যে সুন্দর ঠান্ডা ভাব এসেছিল তা চুটিয়ে উপভোগ করতে কসুর করেনি বাঙালি।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026