ফাইল : করোনা পরীক্ষার জন্য কলকাতায় ব্যবহার হওয়া টেস্টিং কিট, ছবি - আইএএনএস
কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। এখন তা ২০০-র নিচেই থাকছে।
গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৯৭ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে একটু বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১১টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ১৭৮ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৫ জনে।
জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। আগের দিন রাজ্যে মৃত্যু নেমেছিল ২ জনে। যা দীর্ঘ কয়েক মাসে এ রাজ্যের মানুষ দেখার সুযোগ পাননি। এদিন তা আরও নেমে দাঁড়াল ১ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। করোনার দাপট শুরুর পর থেকে এমন দিন যায়নি যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা, এই ২ জেলাতেই মৃত্যুর খবর নেই। এদিন কিন্তু সেটাই হল।
এই নিম্নগামী করোনায় মৃত্যু রাজ্যের মানুষের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২০২ জনে।
গত একদিনে রাজ্যের মধ্যে কেবল দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। রাজ্যের আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই। একদিনে রাজ্যের মাত্র ১টি জেলায় মৃত্যুর ছবি দীর্ঘকাল পর স্বস্তির বার্তা নিয়ে সামনে এল।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৯৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৬ হাজার ৮১ জন।
সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৩৬ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। যা অবশ্যই অনেকটা স্বস্তির কারণ হচ্ছে টিকা গ্রহীতাদের জন্য। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…