Kolkata

রাজ্যে ৯৭ শতাংশের দরজায় সুস্থতার হার

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ১ হাজারের নিচেই থাকছে। কমেছে দৈনিক মৃত্যুও। অন্যদিকে রাজ্যে সুস্থতার হার ৯৭ শতাংশের দরজায় পৌঁছে গেল।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ।

এদিন সংক্রমিত হয়েছেন ৭৫১ জন। গত দিনের তুলনায় কিন্তু নমুনা পরীক্ষা এদিন এক ধাক্কায় প্রায় ১০ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ২৪টি।

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৭২ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯২ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ৩০-র নিচে নামে গত কয়েকদিনে।

এদিন ১৮ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আগের দিনের চেয়ে ২ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৭৫ জন। প্রায় ১০ হাজারের কাছে পৌঁছে গেছে করোনায় মৃতের সংখ্যাও।

গত একদিনে যে ১৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১০ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৪ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ১ জন, নদিয়ায় ১ জন, হাওড়ায় ১ জন এবং হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গত দিনের চেয়ে কিছুটা কমেছে। ৮৭৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৪ হাজার ৭০৫ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে পৌঁছে গেছে ৯৭ শতাংশের দরজায়। দাঁড়িয়েছে ৯৬.৯১ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026