Kolkata

রাজ্যে একদিনে মৃত ৫০

রাজ্যে দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা প্রতিদিন ৪ হাজারের ওপরই থাকছিল। গত ২ দিনে তা নেমে এল ৪ হাজারের নিচে। একদিনে মৃত্যু হয়েছে ৫০ জনের।

কলকাতা : দেশে সংক্রমণ ও মৃত্যু ক্রমশ কমার দিকে। যদিও এ রাজ্যে সংক্রমণ অক্টোবর ও নভেম্বরে বেড়েছে। দৈনিক মৃত্যুও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করেছে। কখনও এক-দুজন বেশি তো কখনও এক-দুজন কম। অক্টোবরের পর নভেম্বরেও ছবিটা প্রায় একই থেকেছে।

৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ রবিবার ও সোমবার ২ দিনে উল্লেখযোগ্যভাবে কমার দিকে ছিল। ২ হাজারের ঘরে ঢুকে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকে ফের গত ৪ দিনে লাফ দিয়ে বেড়ে গেল সংক্রমণ।

৩ হাজার ৬২৬ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৫৯টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ১৩১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৯৯ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। টানা ৫০-এর ঘরেই ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ৫০ জনের। আগের দিনের চেয়ে ৩ জন কম মানুষের প্রাণ গেছে করোনায়।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৩ জন। গত একদিনে যে ৫০ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১০ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, দার্জিলিংয়ে ৪ জন এবং নদিয়ায় ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ২ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া মালদা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে দীর্ঘদিন দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ হাজারের ওপরেই থাকার পর গত ২ দিনে তা ৪ হাজারের নিচে নেমেছে।

গত একদিনে ৩ হাজার ৮৫০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৫ হাজার ৬০৯ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৫৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026