Kolkata

রাজ্যে করোনার দাপট অব্যাহত, একদিনে মৃত ৬২

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৬২ জন। দৈনিক সংক্রমণ বা সুস্থ হয়ে ওঠার সংখ্যা প্রায় একই আছে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ১৮৮ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৭৫৯টি। রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৪ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আগের দিনের তুলনায় ৬ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৯ জন।

গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১১ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে নদিয়ায় ৭ জন, বাঁকুড়ায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হাওড়ায় ৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন ও পশ্চিম বর্ধমানে ৩ জনের মৃত্যু হয়েছে।

কোচবিহার, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। আলিপুরদুয়ার, বীরভূম ও পুরুলিয়ায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। সাধারণত এখন প্রতিদিনই ৩ হাজারের ওপর থাকছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। মাঝেমধ্যে তা ৩ হাজারের ঘর থেকে সামান্য নেমে যায়।

গত কয়েকদিনে ৩ হাজারের নিচেই থাকছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ২ হাজার ৯৬১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ২২ হাজার ৮০৫ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন আরও সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৮০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026