Kolkata

রাজ্যে ৩৩ হাজারের দরজায় সংক্রমণ

পশ্চিমবঙ্গে ৩৩ হাজারের কাছে পৌঁছে গেল সংক্রমিতের সংখ্যা। তবে গত দিনের তুলনায় কিছুটা কমল সংক্রমণ।

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ দেড় হাজার পার করার পর গত ২ দিনে পরপর কিছুটা করে কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। গত একদিনে রাজ্যে ১ হাজার ৩৯০ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তার আগের দিন যা ছিল ১ হাজার ৪০০-র ঘরে। গত একদিনে ১১ হাজার ১০২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৯০ জনের দেহে করোনা পাওয়া যায়। এর ফলে রাজ্যে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ৩৩ হাজারের দরজায়। রাজ্যে এখন সংক্রমিতের সংখ্যা ৩২ হাজার ৮৩৮ জন।

রাজ্যে সংক্রমিতের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত একদিনে ২৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। যারফলে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৮০ জন। গত একদিনে ২৪ জনের মধ্যে মৃত্যুর নিরিখে উল্লেখযোগ্যভাবে ২ নম্বরে নামল কলকাতা। কলকাতায় ৭ জন ও উত্তর ২৪ পরগনায় ৮ জনের মৃত্যু হয়। এছাড়া হাওড়ায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন এবং দক্ষিণ দিনাজপুর ও হুগলিতে ১ জন করে মানুষ প্রাণ হারিয়েছেন।

রাজ্যে সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হচ্ছেন অনেকে। গত একদিনে ৭১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে প্রায় ২০ হাজারের দরজায় পৌঁছে গেল রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা ১৯ হাজার ৯৩১ জন। শতাংশের হিসাবে রাজ্যে সুস্থতার হার গত দিনের তুলনায় অবশ্য কমেছে। দাঁড়িয়েছে ৬০.৬৯ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

ধনু রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মকর রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 8, 2026

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026