Entertainment

আধ্যাত্মিক কথা শুনতে শুনতে রিক্সায় কীর্তি

কানে লাগানো হেডসেট। চোখে চশমা। সাদা টিশার্টের ওপর বুক খোলা জিনসের জামা। এমন সাজে মুম্বইয়ের রাস্তায় রিক্সা যাত্রা করলেন অভিনেত্রী কীর্তি কুলারি। বলে রাখা ভাল। মুম্বইতে কিন্তু রিক্সা মানে অটোরিক্সা। হাতে টানা বা প্যাডেল করা রিক্সা নয়। কিন্তু একজন বলিউড অভিনেত্রীর একটা গাড়ি নেই! রিক্সায় যেতে হচ্ছে কেন? সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন কীর্তি।

পড়ুন : চাপ নিতে রাজি নন কীর্তি

ওলা বা উবার যে তিনি চেষ্টা করেননি এমনটা নয়। চেষ্টা করেছিলেন। কিন্তু তারা সময়ে আসতে পারেনি। অগত্যা সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য কীর্তির জন্য একটাই রাস্তা খোলা ছিল অটো ভ্রমণ। কীর্তির কথায়, যখন ওলা বা উবার আসেনা, তখন রক্ষাকর্তা হয় রিক্সা। রিক্সা ভ্রমণে তিনি বেজায় খুশি বলেও জানান অভিনেত্রী। তিনি এটাও জানান যে অযথা গাড়ি কেনার অভ্যাস তাঁর নেই।

তিনি তাঁর রিক্সায় থাকার একটি সেলফি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে কমেন্টও আসে। একজন তো জিজ্ঞেস করেন, কানে হেডসেট লাগানো রয়েছে। তো কী গান শুনছেন অভিনেত্রী? উত্তর দেন কীর্তি। জানান কোনও গান নয়। আধ্যাত্মিক বচন শুনছেন তিনি। প্রসঙ্গত কীর্তিকে ঋভু দাশগুপ্তের সিনেমা ‘দ্যা গার্ল অন দ্যা ট্রেন’-এ দেখা যাবে। এটাই তাঁর আগামী সিনেমা। যা মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026