Entertainment

এই খাবার পেলে কিয়ারা আডবাণীর আর কিছু চাইনা

বলিউডের অন্যতম সফল নায়িকাদের একজন অবশ্যই কিয়ারা আডবাণী। সেই কিয়ারাকে একটি খাবার টানে। সেটি পেলে তাঁর আর কিছু লাগেনা।

বলিউডের অন্যতম সফল নায়িকা তিনি। আবার বলিউডের অন্যতম তারকা দম্পতিদের একজন কিয়ারা। কিয়ারা হালেই বিয়ে করেছেন আর এক বলি তারকা সিদ্ধার্থ মালহোত্রাকে। বিয়ে পর্ব মিটিয়ে এখন ২ জনই কাজে ব্যস্ত। একের পর এক সিনেমা হাতে রয়েছে কিয়ারার।

নায়িকাদের শরীরটিকে যত্নে রাখা একটি অন্যতম কাজ। সেজন্য বাছাই খাবার, ব্যায়াম, শরীরচর্চা সবই করতে হয় তাঁদের। তবে একটি খাবার পেলে কিয়ারা সব ভুলে যান।

সে খাবার কিন্তু অত্যন্ত মামুলি একটি পদ। কিন্তু পদটি কিয়ারাকে টানে তখন যখন সেটি তাঁর মায়ের হাতের রান্না হয়। সিন্ধি আলুর কারি হল সেই পছন্দের তালিকার একটি পদ। যা তাঁর মা রেঁধে দিলে কিয়ারার মন ভাল হয়ে যায়।

আর একটি খাবার হল কিয়ারার মায়ের হাতে তৈরি বিশেষ ধরনের ঢেঁড়স ভাজা। সহজ করে বললে আলুর তরকারি আর ঢেঁড়স ভাজা যদি তাঁর মা রেঁধে দেন তাহলে কিয়ারার আর কিছু লাগেনা।

মায়ের হাতের সেই ২ পদ এবার তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বলিউডের অন্যতম তারকা। প্রসঙ্গত কিয়ারা এখন ব্যস্ত তাঁর আগামী সিনেমা নিয়ে।

দক্ষিণের সুপারস্টার রাম চরণের বিপরীতে কিয়ারাকে দেখা যাবে ‘গেম চেঞ্জার’ সিনেমায়। একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ধর্মী এই সিনেমা। এর আগে কার্তিক আরিয়ানের সঙ্গে কিয়ারার ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটিও বক্স অফিসে ভাল ফল করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026