করিনা কাপুর, ছবি - আইএএনএস
বলিউডে তিনি প্রথমসারির অভিনেত্রী। তাঁর অনেক সিনেমাই বক্স অফিসে ভাল ফল দিয়েছে। স্ক্রিনে তাঁর উপস্থিতি দর্শকদের আনন্দ দেয়। ২৩ বছর বলিউডের অভিনয় আবর্তে কাটিয়ে এখন সেই চেনা কক্ষ ত্যাগ করে এবার নিজেকেই আরও একবার বোধহয় পরখ করে নিতে চাইছেন করিনা কাপুর খান।
আবার এটাও হতে পারে যে এ আঁচ থেকে নিজেকে দূরে রাখা অত সহজ কথা নয়। তবে কারণ যাই হোক, এবার অভিনয়ের এক নতুন কক্ষে পা দিতে চলেছেন করিনা। তাও আবার এক বঙ্গসন্তানের হাত ধরে।
পরিচালক সুজয় ঘোষের হাত ধরে এবার ওটিটি-তে পা রাখছেন করিনা কাপুর খান। সুজয় ঘোষের ক্রাইম থ্রিলার-এ অভিনয়ের মধ্যে দিয়ে করিনা ওটিটি-র নতুন দুনিয়ায় পা রাখবেন।
করিনা নিজেও তাঁর এই নতুন পদার্পণ নিয়ে বেজায় খুশি। তাঁর মতে, যে ওটিটি প্ল্যাটফর্মে তিনি তাঁর ওটিটি ডেবিউ করতে চলেছেন তা সারা বিশ্বে বহু মানুষ দেখেন।
বলিউডে ধনুর ভাঙা পণ করে অনেকেই আবার দীর্ঘদিন বড় পর্দা থেকে ছোট পর্দার ওটিটিতে যাওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন। তবে তাঁরাও আর ওটিটি থেকে নিজেদের দূরে রাখতে পারছেন না। এক এক করে হাজির হচ্ছেন এই দুনিয়ায়।
সেই তালিকায় এবার করিনাও যুক্ত হলেন। যদিও তাঁর স্বামী সইফ আলি খান হয়তো আগেই বুঝেছিলেন এই আঁচ থেকে দূরে থাকা মুশকিল। তাই তিনি বলিউডের সেই অভিনেতাদের তালিকায় পড়েন যিনি অনেক আগেই ওটিটি-তে অভিনয় শুরু করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…