এ তো রংয়ের কৌটো, প্রায় ২ লক্ষ টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে বিড়ম্বনায় বিখ্যাত গায়িকা
তাঁর ব্যাগটি ব্র্যান্ডেড। লুই ভিতোঁ-র ব্যাগ বলে কথা। যার দাম প্রায় ২ লক্ষ টাকা। কিন্তু ব্যাগটি দেখামাত্র সকলে একবাক্যে জানিয়ে দিলেন ওটা তো রংয়ের কৌটো।
বাড়ির দেওয়াল রং হলে একটি জিনিস দেখতে পাওয়া যায়। যা হল রংয়ের কৌটো। বিভিন্ন সংস্থার রং রয়েছে। তবে রংয়ের কৌটোগুলি প্রায় একই রকম দেখতে। যা দেখে যে কেউ চিনতে পারেন। দেখেই বলে দেবেন ওটা রংয়ের কৌটো।
একদম রংয়ের কৌটোর মত দেখতে যে ব্যাগও হয় তা এবার দেখতে পাওয়া গেল এক বিখ্যাত গায়িকার হাতে। যা দেখা মাত্র শুরু হয়েছে হাসাহাসি। ব্যাগটি অন্যতম ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ-র তৈরি। আর সংস্থার নামই পরিস্কার করে দিচ্ছে তার দাম কেমন হবে।
মহিলাদের জন্য তৈরি এই পার্সের দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা। কিন্তু প্রায় ২ লক্ষ টাকা খরচ করে কেনা ব্যাগ তো কারও কাছে কদর পেলই না, বরং তাকে রংয়ের কৌটো বলে কটাক্ষ করলেন সকলে।
ওই ব্যাগটি নিয়ে একটি পার্টিতে যাচ্ছিলেন গায়িকা কণিকা কাপুর। সেই সময় চিত্রগ্রাহকরা তাঁর ছবি তুলতে চান। তিনিও হাসিমুখে ছবি শিকারিদের ছবি তুলতে দেন। এমনকি হাতে থাকা ব্যাগটিও তাঁদের দেখান। তারপরই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
সেটা দেখার পর ব্যাগের তারিফ করা তো দূর, এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাগটিকে রংয়ের কৌটো বলে প্রবল ঠাট্টা শুরু হয়েছে। যা কার্যতই কণিকার জন্য বিড়ম্বনার কারণ হয়েছে। কণিকার এই মিনি হ্যান্ড ব্যাগটি উজ্জ্বল বেগুনি।













