Kolkata

দুর্যোগ অতীত, ঝলমলে হেমন্তে কালীপুজোয় মাতোয়ারা গোটা বাংলা

গত বুধবার থেকে টানা বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। অনেকেই ভেবে নিয়েছিলেন যা অবস্থা তাতে কালীপুজোর আনন্দ বুঝি জলে গেল। যদিও আবহাওয়া দফতর আশ্বাস দিয়েছিল রবিবার থেকে ঝলমলে হবে আকাশ। হলও তাই। শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির পর শনিবার থেকে আকাশ পরিস্কার হয় ঠিকই। কিন্তু রোদ তেমন ওঠেনি। বরং মাঝেমধ্যেই আকাশ ছেয়ে গেছে পুরু মেঘে। তারমধ্যেই কালীপুজোর প্রস্তুতি সেরেছেন সকলে। কিন্তু রবিবার সকালে ঘুম ভেঙেছে ঝলমলে রোদে। একদম হেমন্তের পরশ নিয়ে রবিবার দিন শুরু হয় সকলের।

রবিবার সারাদিনই অমাবস্যা। সকাল থেকেই বিভিন্ন কালীমন্দিরে ভক্তদের ঢল নামে। ভাল আবহাওয়ায় মন ভাল করা একটা উৎসবের দিন পেয়েছেন সকলে। সারারাতের এই শক্তি আরাধনায় এদিন সকাল থেকেই তাই তৈরি গোটা শহর। ঝলমলে আকাশ। বাতাসে হেমন্তের গন্ধ। বেশ সুন্দর আবহাওয়া। আর ঝলমলে আবহাওয়া মানেই উৎসবের মেজাজে মৌতাত।

শহর কলকাতার বড়বড় কালীপুজোর উদ্বোধন হয়ে গেছে বৃষ্টির মধ্যেই। কালীপুজোর দিন সকালে প্রায় সব মণ্ডপই তৈরি। সর্বত্রই ঝলমল করছে কালী প্রতিমা। কিছু প্যান্ডেলে বাড়তি আকর্ষণ মায়ের দুপাশে ডাকিনী-যোগিনী। আবার কিছু প্যান্ডেলে এদিন সকালেও নজরে পড়েছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রস্তুত বারাসতের বিখ্যাত বারোয়ারি কালীমণ্ডপগুলি। এছাড়া কলকাতার ফাটাকেষ্ট, সোমেন মিত্র, জানবাজারের কালী প্রতিমা নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তো থাকেই।

এবার তিথি মেনে কালীপুজো ও দিওয়ালী পড়েছে একই দিনে। অনেক সময়ই অবশ্য একই দিনে পড়ে। ফলে ভাইফোঁটা মঙ্গলবার। বুধবার থেকে সামনের সপ্তাহে স্কুল, কলেজ, অফিস পুরোদমে চালু হচ্ছে। যদিও রাজ্য সরকারি অফিস শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। তার আগে কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত চুটিয়ে আনন্দে খামতি রাখতে চাইছেন না কেউই। গোটা বাংলা তাই এদিন উৎসবে মাতোয়ারা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026