Kolkata

সময় বাঁধা, তারমধ্যেই আকাশ রাঙাতে প্রস্তুত শহরবাসী

কেউ বা ঘরের জানালায়, কেউবা ছাদে, কেউবা বারান্দায়। খবরের কাগজ পেতে তাতে ছড়ানো নানা বাহারি বাক্স। কোনওটা লম্বা, কোনওটা চৌকো, কোনওটার আবার অন্য ধরণ। আর সেসব বাক্স থেকে উঁকি মারছে ফুলঝুরি, রংমশাল, তুবড়ি, ইলেকট্রিক তার, হাউই, চরকি সহ নানা রকমের বাজি। রোদ খাইয়ে বাজিকে তরতাজা করে নেওয়ার জন্য এদিন বিকেল পর্যন্ত সময়। তারপরই সন্ধে নামলে সব গুটিয়ে কোমর বেঁধে বাজি পোড়ানো। আর কালীপুজোর অন্যতম আকর্ষণ এই বাজির রোশনাইতে মেতে উঠতে এবার পুরোদমে তৈরি শহর।

এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাত ৮টা থেকে ১০টা, এই ২ ঘণ্টাই বাজি পোড়ানোর সময়। তার বাইরে বাজি পোড়ালে পুলিশ পদক্ষেপ করতে পারে। সকলকে বাজি পোড়ানোর বাঁধা সময় সম্বন্ধে অবহিত করতে বিভিন্ন এলাকায় ২ দিন আগে থেকেই পুলিশ মাইকিং শুরু করেছে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের মাইকিং বা মানুষের মুখে মুখে ছড়ানো বার্তা। মোটামুটি শহরের ছোটরাও জেনে গিয়েছে এবার বাজি পোড়ানো যখন তখন নয়। কেবল ৮টা থেকে ১০টা। সেইমতই তৈরি তারা। তবে বাজি কেনায় কোনও খামতি নেই। বাজি বাজারের অনেক দোকান ইতিমধ্যেই স্টক শেষ করে ফেলেছে। তাদের কাছে গেলেও আর পছন্দের বাজি মিলছে না। যদিও এবার দীপাবলি বুধবার হওয়ায় ওদিন পর্যন্ত বাজি বাজার বসবে।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026