Kolkata

আজ কালীপুজো, উৎসবের মেজাজে গোটা শহর

তিথি অনুযায়ী মঙ্গলবার রাতে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যা পড়লেই কালীপুজো। ফলে এদিন রাত পাওয়ায় এদিন কালীপুজো। সারারাতের এই শক্তি আরাধনায় এদিন সকাল থেকেই তৈরি গোটা শহর। ঝলমলে আকাশ। বাতাসে হেমন্তের গন্ধ। বেশ সুন্দর আবহাওয়া। আর ঝলমলে আবহাওয়া মানেই উৎসবের মেজাজে মৌতাত। শহর কলকাতার বড়বড় কালীপুজোর উদ্বোধন হয়ে গেছে গত সপ্তাহের শেষেই। কালীপুজোর দিন সকালে প্রায় সব মণ্ডপই তৈরি। সর্বত্রই ঝলমল করছে কালী প্রতিমা। কিছু প্যান্ডেলে বাড়তি আকর্ষণ মায়ের দুপাশে ডাকিনী-যোগিনী। আবার কিছু প্যান্ডেলে এদিন সকালেও নজরে পড়েছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

সোমেন মিত্রের কালীপুজোর মাতৃপ্রতিমা

এবার তিথি মেনে কালীপুজো ও দীপাবলি পরপর ২ দিন পড়েছে। অনেক সময় একই দিনে পড়ে। তবে এবার ২ দিন হওয়ায় উৎসব দীর্ঘায়িত হয়েছে। ভাইফোঁটা পিছিয়ে গেছে শুক্রবার। এদিন থেকেই অনেক অফিসে ছুটি পড়েছে। স্কুল, কলেজও বন্ধ। চলতি সপ্তাহটা পুরোটাই ছুটির মেজাজে কাটাতে চলেছেন সকলে। সামনের সপ্তাহ থেকে স্কুল, কলেজ, অফিস পুরোদমে চালু হচ্ছে। তার আগে তাই এই সপ্তাহে ছুটিটা চুটিয়ে উপভোগ করে নিতে চাইছেন সকলে। তার শুরুই হল এদিন কালীপুজো দিয়ে।

ফাটাকেষ্টর কালীপুজো মণ্ডপের মাতৃপ্রতিমা
News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026