Kolkata

রাত পোহালেই কালীপুজো, তুঙ্গে বাজি বিক্রি

কালীপুজো হোক বা দিওয়ালী। আতসবাজি মাস্ট। এ উৎসবের অন্যতম অঙ্গই তো আতসবাজির রোশনাই! এবার অবশ্য বাজি পোড়ানোর সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পোড়ানো যাবে বাজি। তাতে কী! ২ ঘণ্টা কম সময় নয়। ফলে বাজি বিক্রিতে নেই ভাটার টান। রাত পোহালেই কালীপুজো। ফলে তার আগে থেকেই তুঙ্গে বাজির বিকিকিনি। টালা পার্ক সহ কলকাতার কয়েক জায়গায় যেমন বাজি বাজার বসেছে, তেমনই পাড়ায় পাড়ায় বসেছে বাজির পসরা।

সাধারণত যাঁরা কাছাকাছি থাকেন বা যাঁরা বেশি পরিমাণে বাজি কিনতে চান বা যাঁরা বাজির বিভিন্ন নতুন ধরণের খোঁজ করেন, তাঁরা সাধারণত বাজি বাজারে গিয়ে বাজি কিনতেই পছন্দ করেন। তবে যাঁরা বাড়ির কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে টুকটাক চরকি, ফুলঝুরি, রংমশাল, ছোট তুবড়ি, ইলেকট্রিক তার বা রঙিন ফুলঝুরি কিনে থাকেন, তাঁরা পাড়ার দোকান থেকেই সেরে ফেলেন মরসুমি এই কেনাকাটা। একটাই তো দিন! কয়েক ক্ষেত্রে একটু বেশি দাম পড়ছে জেনেও কিনে নেন বাজি। তারপর রাতের কালো আকাশ রঙিন করে মেতে ওঠেন আতসবাজির রোশনাইতে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026