Kolkata

ভাইফোঁটার সন্ধেয় শহরের প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল

কালীপুজো ও কালীপুজোর পরদিন শহরের সন্ধেটা কেটেছে ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিতে। ফলে মন চাইলেও ঠাকুর দেখা হয়নি কলকাতাবাসীর। মন খারাপ করে নিম্নচাপকে দোষারোপ করেই কেটেছে দুদিন। ভাইফোঁটার দিন সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও বৃষ্টি তেমন হয়নি। কারণটাও পরিস্কার। ক্রমশ উত্তরপূর্বে সরছে নিম্নচাপ। যার জেরে মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ বেড়েছে। কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

বিকেল পর্যন্ত আকাশে মেঘের কিন্তু খামতি ছিল না। দমকা বাতাসও ছিল দিনভর। শুধু বৃষ্টিটা হয়নি। সেই সুযোগ পুরাদস্তুর কাজে লাগিয়েছেন শহরবাসী। সন্ধে নামতেই ভেজা আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়িয়ে পড়েন ঠাকুর দেখতে।

ফাটাকেষ্ট থেকে সোমেন মিত্রের কালী পুজো, বউবাজার থেকে জানবাজারের কালী প্রতিমা দর্শন, কোথাও তিল ধারণের জায়গা ছিল না। ভিড় তার নিজের মত করেই ঠাকুর দেখেছে। রবিবার প্রায় সব মণ্ডপই ফাঁকা হয়ে যাবে। তার আগে শেষ সন্ধে, শেষ সুযোগ। আর সেটাই চেটেপুটে উপভোগ করলেন কলকাতাবাসী। যার জেরে শেষবেলায় হাসিও ফুটেছে উদ্যোক্তাদের মুখে। গত দুদিন প্যান্ডেলে ভিড় না দেখে মন খারাপও অনেকটাই কাটিয়ে দিয়েছে ভাইফোঁটায় ঠাকুর দেখার ভিড়।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026