Kolkata

শব্দবাজির রমরমা বজায় রইল, নিম্নচাপ মাটি করল রঙিন বাজির রোশনাই

বৃষ্টি হয়তো তখনও দাপট বাড়ায়নি। কিন্তু ঝোড়ো হাওয়া ছিল। ছিল মাঝেমধ্যে গায়ে টিপটিপ বারিধারা। তবু দীপাবলির রাতে বাজি পোড়ানোর আনন্দটা মাটি করতে চাননি শহরবাসী। ফলে ছাদে, দালানে, গলিতে, মাঠে অনেকেই বাজির ব্যাগ হাতে নেমে পড়েন। কিন্তু নেমেই বোঝেন এই আবহাওয়ায় আর যাই হোক বাজি পোড়ানো মুশকিল। বাতি জ্বালিয়ে রাখা যাচ্ছে না। হাওয়ার চোটে চরকি গোল গোল ঘোরার জায়গায় মাটিতে তাণ্ডব নাচছে। রংমশালের রঙিন শিখা এধার ওধার করছে দামাল হাওয়ায়। সঙ্গে জোলো হাওয়া আর হাল্কা বৃষ্টি আরও শোচনীয় করে তোলে পরিস্থিতি। যার জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে রঙিন বাজি পোড়ানো গুটিয়ে যায়। তবে শব্দবাজি পুড়েছে। তাও দেদার।

আবহাওয়ার কারণে রঙিন বাজি তেমন পোড়াতে না পেরে মানুষ যেন শব্দবাজিকেই হাতিয়ার করেন। কালীপুজোর রাতে প্রতিবারের মত বাজি পোড়ায় খামতি দেখা গেছে। অনেকেই আবহাওয়ার কারণে বাজির ব্যাগ রেখে দিয়েছেন। ভাইফোঁটায় আকাশ একটু পরিস্কার হলে তখন পোড়ানোর পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই। কিন্তু শব্দবাজি কলকাতা সহ জেলায় তার দাপট অব্যাহত রেখেছে। কলকাতায় শব্দবাজি পোড়ানোর অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ।

গত কয়েক বছরে চিনা ফানুস বাজার মাতিয়েছে। আতসবাজি পোড়ানোর মতই কালীপুজো বা দিওয়ালির অঙ্গ হয়ে উঠেছে ফানুস। ফলে সন্ধে নামার পর অনেক বাড়ি থেকেই ফানুস ছাড়া হয়। কিন্তু ঝোড়ো হাওয়া আর বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে সেই ফানুসের আগুন জ্বলে উঠেছে হুহু করে। নিমেষে ফুরিয়েছে জ্বালানি। সেইসঙ্গে জ্বলন্ত অবস্থায় পাগলা হাওয়ার সঙ্গে প্রবল গতিতে ছুটে চলা ফানুস ভালো লাগার বদলে আতঙ্ক ছড়িয়েছে। কারও বাড়িতে ঢুকে যাওয়ার আতঙ্ক। সব মিলিয়ে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শব্দদানবের তাণ্ডবে রাশ টানতে না পারলেও আলোর উৎসবে রঙিন বাজির রোশনাইকে ম্লান করে দিল অক্লেশে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026